দিকপাল

দ্বিতীয়বার পাসপোর্ট হারালে ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৪:২৭ পি এম | প্রিন্ট সংস্করণ

দ্বিতীয়বার পাসপোর্ট হারালে ১০ হাজার টাকা জরিমানা

হারানো, চুরি হওয়া বা বিনষ্ট হওয়া পাসপোর্ট পুনঃ ইস্যুর ক্ষেত্রে নতুন নির্দেশনাবলী সম্বলিত একটি গুরুত্বপূর্ণ পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, কোনো নাগরিকের দ্বিতীয়বার বা পরবর্তী প্রতিবার পাসপোর্ট হারানো বা চুরির কারণে নতুন পাসপোর্ট নিতে হলে নির্ধারিত ফি-এর সাথে অতিরিক্ত ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা থেকে সম্প্রতি উপসচিব মোহাম্মদ নুরুজ্জামান স্বাক্ষরিত ১২ দফা নির্দেশনাসংবলিত এই পরিপত্রটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, পাসপোর্ট হারালে বা চুরি হলে বা নষ্ট হয়ে গেলে অনতিবিলম্বে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইট বা অনলাইনে বাধ্যতামূলকভাবে রিপোর্ট করতে হবে। রিপোর্টের ভিত্তিতে অধিদপ্তর তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট পাসপোর্টের স্ট্যাটাস বাতিল বা হালনাগাদ করবে এবং পুলিশ স্পেশাল ব্রাঞ্চের মাধ্যমে 'ইমিগ্রেশন ম্যানেজমেন্ট সিস্টেমে' (IMS) তথ্য যুক্ত করে প্রয়োজনে ইন্টারপোলকে অবহিত করবে।

পরিপত্রে আরও বলা হয়, পাসপোর্ট হারানোর পর নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে, যা ৭২ ঘণ্টার মধ্যে যাচাই করে প্রতিবেদন পাঠাবে পুলিশ। বিদেশে পাসপোর্ট হারালে মিশন বা কনস্যুলেটকে অবহিত করে 'লস্ট সার্কুলার' জারির মাধ্যমে নতুন পাসপোর্ট গ্রহণ করতে হবে। এছাড়া, নতুন ইস্যু করা পাসপোর্টের ডেটা পেজে এটি যে হারানো পাসপোর্টের পরিবর্তে ইস্যু করা হয়েছে তা উল্লেখ থাকবে। তবে প্রথমবার পাসপোর্ট হারালে নির্ধারিত ফি ব্যতীত কোনো জরিমানা দিতে হবে না। কোনো পাসপোর্ট একবার হারানো হিসেবে রিপোর্ট করা হলে পরবর্তীতে সেটি উদ্ধার হলেও আর কখনো কার্যকর করা বা ব্যবহার করা যাবে না বলে কঠোরভাবে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আপনার মতামত লিখুন

দিকপাল

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

দ্বিতীয়বার পাসপোর্ট হারালে ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল