দিকপাল

সৌদির তিন শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, আহত ১৩

শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ১১:০০ এ এম | প্রিন্ট সংস্করণ

সৌদির তিন শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, আহত ১৩

সৌদি আরবের তায়েফ, খামিস মুশাইত ও আবহা শহরে একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠী। সোমবার (১৪ সেপ্টেম্বর) চালানো এই যৌথ হামলায় অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন এবং বেশ কয়েকটি বাড়িঘর ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ উদ্ভূত পরিস্থিতিতে তায়েফ, ইয়ানবু ও জেদ্দাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের জন্য জননিরাপত্তা সতর্কতা ও জরুরি রেড অ্যালার্ট জারি করে নাগরিকদের নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছে। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কথা জানানো হলেও সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

সৌদি জোটের মুখপাত্র নিশ্চিত করেছেন, হামলার জবাবে পাল্টা প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। এর আগে ইয়েমেনের বিভিন্ন প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোট ব্যাপক বিমান হামলা পরিচালনা করে। জবাবে হুথিরা খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটিসহ একাধিক সৌদি লক্ষ্যবস্তুতে হামলা বাড়ানোর হুঁশিয়ারি দেয়। অন্যদিকে, দক্ষিণ লোহিত সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হানিশ দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ হুথিরা নিজেদের কবজায় নেওয়ায় ইয়েমেন সীমান্ত ও সমগ্র অঞ্চলে নতুন করে যুদ্ধের তীব্রতা ছড়িয়ে পড়ছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সৌদির তিন শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, আহত ১৩

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সৌদি আরবের তায়েফ, খামিস মুশাইত ও আবহা শহরে একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠী। সোমবার (১৪ সেপ্টেম্বর) চালানো এই যৌথ হামলায় অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন এবং বেশ কয়েকটি বাড়িঘর ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ উদ্ভূত পরিস্থিতিতে তায়েফ, ইয়ানবু ও জেদ্দাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের জন্য জননিরাপত্তা সতর্কতা ও জরুরি রেড অ্যালার্ট জারি করে নাগরিকদের নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছে। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কথা জানানো হলেও সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

সৌদি জোটের মুখপাত্র নিশ্চিত করেছেন, হামলার জবাবে পাল্টা প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। এর আগে ইয়েমেনের বিভিন্ন প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোট ব্যাপক বিমান হামলা পরিচালনা করে। জবাবে হুথিরা খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটিসহ একাধিক সৌদি লক্ষ্যবস্তুতে হামলা বাড়ানোর হুঁশিয়ারি দেয়। অন্যদিকে, দক্ষিণ লোহিত সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হানিশ দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ হুথিরা নিজেদের কবজায় নেওয়ায় ইয়েমেন সীমান্ত ও সমগ্র অঞ্চলে নতুন করে যুদ্ধের তীব্রতা ছড়িয়ে পড়ছে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল