কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য মুসলিম স্কলার ও সম্প্রদায়ের প্রতি আকুল আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি সতর্ক করে বলেন, প্রযুক্তিতে পিছিয়ে পড়লে মুসলিম সমাজ আবারও বাইরের শক্তির প্রভাব ও আধিপত্যের শিকার হতে পারে।
দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের কোঝিকোড়ে শেখ আবুবকর ফাউন্ডেশনের দেওয়া প্রথম ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ গ্রহণ শেষে আয়োজিত অনুষ্ঠানে আনোয়ার ইব্রাহিম এ মন্তব্য করেন। ভারতের গ্র্যান্ড মুফতি ও বিশিষ্ট সুন্নি আলেম কাস্তাপুরম এ পি আবুবকর মুসলিয়ার তার হাতে এ সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, “জ্ঞান ছাড়া আমরা ব্যর্থ হব। কৃত্রিম বুদ্ধিমত্তা বুঝতে না পারলে আমরা আবারও উপনিবেশে পরিণত হব।” তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সময়ের নতুন বাস্তবতা ও চ্যালেঞ্জ—যেমন আধুনিক প্রযুক্তি, নতুন বিজ্ঞান, ডিজিটাল রূপান্তর এবং এআই সম্পর্কে আলেমদের পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন।
তবে প্রযুক্তিগত উন্নয়ন যেন কোনোভাবেই ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের বিনিময়ে না ঘটে, সে বিষয়েও তিনি সতর্ক করেন। তিনি বলেন, পর্যাপ্ত জ্ঞান না থাকলে প্রযুক্তির মাধ্যমে এমন সব মূল্যবোধ ছড়িয়ে পড়তে পারে যা মানুষের বিশ্বাস ও নীতি-নৈতিকতাকে ক্ষতিগ্রস্ত করবে। বিশ্বজুড়ে প্রযুক্তিখাতে এআই নিয়ে ব্যাপক বিতর্ক চললেও মুসলিম পণ্ডিত ও সমাজ এ বিষয়ে এখনো যথেষ্ট নজর দিচ্ছে না বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন