দিকপাল

বাংলাদেশে আরও এফএসআরইউ স্থাপনে আগ্রহী মার্কিন কোম্পানি: মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ০১:১৮ পি এম | প্রিন্ট সংস্করণ

বাংলাদেশে আরও এফএসআরইউ স্থাপনে আগ্রহী মার্কিন কোম্পানি: মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে অতিরিক্ত ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) নির্মাণ ও পরিচালনায় মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় অবকাঠামো কোম্পানিগুলো ব্যাপক আগ্রহ দেখাচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর এফবিসিসিআই কার্যালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, চীনা একটি প্রতিষ্ঠানকে দেশের তৃতীয় এফএসআরইউ স্থাপনের কাজ দেওয়ার প্রক্রিয়া চলাকালেই মার্কিন রাষ্ট্রদূতের এ বক্তব্য এলো। বৈঠকে রাষ্ট্রদূত বলেন, "এফএসআরইউসহ বড় অবকাঠামো প্রকল্পে উন্মুক্ত, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করা হলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ও অংশগ্রহণ আরও বাড়বে।" বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর মার্কিন বিনিয়োগকে স্বাগত জানিয়ে উল্লেখ করেন, দ্রুততম সময়ে এফএসআরইউ সরবরাহের কার্যকর প্রস্তাব জমা দিতে পারলে মার্কিন কোম্পানিগুলোর সুযোগ সৃষ্টি হবে।

উল্লেখ্য, বর্তমানে দেশে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল চালু রয়েছে—যার একটি মার্কিন এক্সিলারেট এনার্জি এবং অন্যটি দেশীয় সামিট গ্রুপের। ইতোমধ্যে জিটুজি ভিত্তিতে চীনের 'চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড' (সিএনইই)-কে মহেশখালীতে অফশোর এলএনজি টার্মিনাল নির্মাণের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। তবে সামিট গ্রুপ তাদের বাতিল হওয়া দ্বিতীয় এফএসআরইউ চুক্তিটি বহাল রাখার অনুরোধ জানিয়ে সম্প্রতি পেট্রোবাংলাকে চিঠি পাঠিয়েছে, যেখানে তাদের দাবি এতে দেশের প্রায় ১১০ কোটি ডলার সাশ্রয় সম্ভব।

বৈঠকে জ্বালানি খাত ছাড়াও আন্তর্জাতিক বাণিজ্য পরিবেশ সহজ করা এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে কৌশলগত সরঞ্জাম ক্রয়ে স্থানীয় এজেন্ট নিয়োগের বাধ্যবাধকতা বাতিলের সরকারের নতুন পদক্ষেপকে উভয় পক্ষই স্বাগত জানায়। বৈঠকে শিল্প সচিব আব্দুন নাসের খান এবং মার্কিন দূতাবাসের ইকোনমিক চিফ এঞ্জেলো পালাজ্জেলো সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশে আরও এফএসআরইউ স্থাপনে আগ্রহী মার্কিন কোম্পানি: মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল