দিকপাল

৭ বছর পর ‘শরয়ী সমাধান’ বন্ধ, নতুন ধারাবাহিকে শায়খ আহমাদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২৯ আগস্ট ২০২৬ | ১১:৩৩ এ এম | প্রিন্ট সংস্করণ

৭ বছর পর ‘শরয়ী সমাধান’ বন্ধ, নতুন ধারাবাহিকে শায়খ আহমাদুল্লাহ
ছবি: সংগৃহীত

দীর্ঘ সাত বছর ধরে অব্যাহতভাবে চলা বহুল প্রচারিত সাপ্তাহিক লাইভ অনুষ্ঠান ‘শরয়ী সমাধান’ বন্ধের ঘোষণা দিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। একই সাথে তিনি জানান, এই অনুষ্ঠানের সফল সমাপ্তির পর সমাজের বুকে সুন্নাহ চর্চা ছড়িয়ে দিতে ‘প্রিয়নবীর (সা.) হারিয়ে যাওয়া সুন্নাহ’ নামে একটি সম্পূর্ণ নতুন ধারাবাহিক লাইভ অনুষ্ঠান চালু করা হচ্ছে।

শুক্রবার (২৮ আগস্ট) রাত ৯টা ৫ মিনিটে নিজের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এ তথ্য নিশ্চিত করেন।

পোস্টে শায়খ আহমাদুল্লাহ উল্লেখ করেন, "আজ থেকে আর হচ্ছে না সাপ্তাহিক লাইভ অনুষ্ঠান ‘শরয়ী সমাধান’। বিগত সাত বছর ধরে চলা অনুষ্ঠানটির সফল সমাপ্তির পর আমরা শুরু করতে যাচ্ছি সম্পূর্ণ নতুন ধারাবাহিক—‘প্রিয়নবীর (সা.) হারিয়ে যাওয়া সুন্নাহ’।"

নতুন এই ধারার প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরে তিনি আরও লেখেন, পার্থিব জীবনে শৃঙ্খলা, সুস্থতা, শান্তি এবং পরকালীন মুক্তির জন্য রাসুলুল্লাহর (সা.) সুন্নাহ অনুসরণের বিকল্প নেই। সমাজের নানা স্তরে বিস্মৃত ও উপেক্ষিত সুন্নাহগুলোর পুনর্জাগরণ ঘটানোই হবে এই নতুন আয়োজনের মূল লক্ষ্য।

শায়খ আহমাদুল্লাহ জানান, আগামী শুক্রবার থেকে প্রতি সপ্তাহে ‘প্রিয়নবীর হারিয়ে যাওয়া সুন্নাহ’ অনুষ্ঠানটি বাদ জুমা তাঁর অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একযোগে সরাসরি সম্প্রচার করা হবে।

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

৭ বছর পর ‘শরয়ী সমাধান’ বন্ধ, নতুন ধারাবাহিকে শায়খ আহমাদুল্লাহ

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

দীর্ঘ সাত বছর ধরে অব্যাহতভাবে চলা বহুল প্রচারিত সাপ্তাহিক লাইভ অনুষ্ঠান ‘শরয়ী সমাধান’ বন্ধের ঘোষণা দিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। একই সাথে তিনি জানান, এই অনুষ্ঠানের সফল সমাপ্তির পর সমাজের বুকে সুন্নাহ চর্চা ছড়িয়ে দিতে ‘প্রিয়নবীর (সা.) হারিয়ে যাওয়া সুন্নাহ’ নামে একটি সম্পূর্ণ নতুন ধারাবাহিক লাইভ অনুষ্ঠান চালু করা হচ্ছে।

শুক্রবার (২৮ আগস্ট) রাত ৯টা ৫ মিনিটে নিজের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এ তথ্য নিশ্চিত করেন।

পোস্টে শায়খ আহমাদুল্লাহ উল্লেখ করেন, "আজ থেকে আর হচ্ছে না সাপ্তাহিক লাইভ অনুষ্ঠান ‘শরয়ী সমাধান’। বিগত সাত বছর ধরে চলা অনুষ্ঠানটির সফল সমাপ্তির পর আমরা শুরু করতে যাচ্ছি সম্পূর্ণ নতুন ধারাবাহিক—‘প্রিয়নবীর (সা.) হারিয়ে যাওয়া সুন্নাহ’।"

নতুন এই ধারার প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরে তিনি আরও লেখেন, পার্থিব জীবনে শৃঙ্খলা, সুস্থতা, শান্তি এবং পরকালীন মুক্তির জন্য রাসুলুল্লাহর (সা.) সুন্নাহ অনুসরণের বিকল্প নেই। সমাজের নানা স্তরে বিস্মৃত ও উপেক্ষিত সুন্নাহগুলোর পুনর্জাগরণ ঘটানোই হবে এই নতুন আয়োজনের মূল লক্ষ্য।

শায়খ আহমাদুল্লাহ জানান, আগামী শুক্রবার থেকে প্রতি সপ্তাহে ‘প্রিয়নবীর হারিয়ে যাওয়া সুন্নাহ’ অনুষ্ঠানটি বাদ জুমা তাঁর অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একযোগে সরাসরি সম্প্রচার করা হবে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল