লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ একটি পৃথক ইউনিট গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। একই সাথে এসব অস্ত্রের সন্ধান বা উদ্ধারে সঠিক তথ্য প্রদানকারীকে ১০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত নগদ অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি।
শনিবার (২৯ আগস্ট) সকালে রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে আয়োজিত গত তিন মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি সংক্রান্ত পর্যালোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা প্রদান করেন।
তিনি জানান, অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধ দমনে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই বিশেষ ইউনিটের মাধ্যমে সারাদেশে অবৈধ অস্ত্রের ঝটিকা অভিযান ও অনুসন্ধান পরিচালনা করা হবে। একই সাথে তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও নিশ্চিত করেন মন্ত্রী।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন