বাংলাদেশে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ ছাত্রপক্ষের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
সোমবার (১২ অক্টোবর) ঢাকায় নরওয়েজিয়ান দূতাবাসে অনুষ্ঠিত এই দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের বর্তমান শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন, আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণায় সহযোগিতা জোরদার এবং শিক্ষার্থীদের বিভিন্ন মৌলিক অধিকার সম্পর্কিত বিষয় স্থান পায়।
বাংলাদেশ ছাত্রপক্ষের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ প্রিন্সের নেতৃত্বে প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ফওজিয়া ফারিহা করবী, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক শেখ মাহমুদুল হাসান আসিফ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য রাকিব মাহমুদ।
বৈঠকে উচ্চশিক্ষায় সাধারণ শিক্ষার্থীদের অবাধ প্রবেশাধিকার নিশ্চিতকরণ, বৈশ্বিক যুগের উপযোগী দক্ষতা ও যোগ্যতা বিকাশ এবং আন্তর্জাতিক পর্যায়ে যৌথ গবেষণা ও উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ তৈরির ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়।
শিক্ষাঙ্গনে নারী শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা বিধান এবং অনুকূল পরিবেশ গড়ে তোলার বিষয়টি আলোচনায় বিশেষভাবে প্রাধান্য পায়। বিশ্ববিদ্যালয়সহ সবকটি শিক্ষাপ্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের নিরাপদে চলাফেরা, সামাজিক মর্যাদা রক্ষা এবং সম্পূর্ণ নির্ভয়ে পড়াশোনা চালানোর পরিবেশ নিশ্চিত করাকে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার প্রধান শর্ত হিসেবে তুলে ধরে ছাত্রপক্ষ। পাশাপাশি শিক্ষাঙ্গনে নারীদের প্রতি যেকোনো প্রকার হয়রানি ও বৈষম্য নিরসনে কার্যকর প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
এছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাম্প্রতিক রাজনৈতিক পরিবেশ ও গণতান্ত্রিক চর্চার ওপর মতবিনিময় করেন উভয় পক্ষের প্রতিনিধিরা। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ে সুস্থ ও গঠনমূলক আলোচনার সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নিরাপদ শিক্ষাঙ্গন গড়ে তুলতে সংশ্লিষ্ট সকল পক্ষকে কার্যকর ভূমিকা রাখার তাগিদ দেওয়া হয়। একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ বিনির্মাণে জাতীয় ও আন্তর্জাতিক অংশীজনদের যৌথ সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে সংগঠনটি।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন