দিকপাল

বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট ২০২৬ | ০১:২৮ পি এম | প্রিন্ট সংস্করণ

বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে বিশ্বজুড়ে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোতে ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানান, বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচির সঙ্গে সমন্বয় করে সাময়িকভাবে ভিসা অ্যাপয়েন্টমেন্টের সময়সূচিতে এই পরিবর্তন আনা হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম 'ফাইন্যান্সিয়াল টাইমস'-এর এক প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যেই যাদের অভিবাসী ভিসার সাক্ষাৎকারের সময় নির্ধারিত ছিল, তাঁদের কাছে ই-মেইল পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্ট পুনর্নির্ধারণের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ভিসা আবেদনকারী ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সরকারি সাহায্য বা জনকল্যাণমূলক সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়বেন কি না তা গভীরভাবে মূল্যায়নে কনস্যুলার কর্মকর্তাদের দক্ষ করে তুলতে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন অভিযানের অংশ হিসেবে ইতোমধ্যে বহু বৈধ ভিসা ও গ্রিন কার্ড বাতিল করা হয়েছে। এমনকি ইসরায়েল-গাজা ইস্যু কেন্দ্র করে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়া বা রাজনৈতিক মতামত প্রকাশের জেরেও অনেক আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে।

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের গৃহীত একটি বিতর্কিত নীতি বাতিল ঘোষণা করেছেন মার্কিন আদালত। ওই নীতির অধীনে ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান স্থগিত করা হয়েছিল। বিচারক তাঁর পর্যবেক্ষণে জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ সিদ্ধান্ত কার্যকর করতে গিয়ে নিজের আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।

এদিকে বৈধ ভিসা ও কর্মসংস্থানমূলক ভিসার ওপর চড়া ফি আরোপ এবং ব্যাপক কঠোরতার প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলেছে, সরকারের এসব পদক্ষেপে মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে এবং যুক্তরাষ্ট্রে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল