দিকপাল

রাজবাড়ীতে ৩০ ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট ২০২৬ | ০১:১৮ পি এম | প্রিন্ট সংস্করণ

রাজবাড়ীতে ৩০ ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশা থেকে অবৈধ ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের দুই সংরক্ষিত নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে রাজবাড়ী জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে এক অভিযানে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) শিমুল শেখের নেতৃত্বে একটি দল পাংশা পৌরসভার কলেজ রোডে ‘উড ওয়ার্ড ফার্নিচার’ দোকানের সামনের সড়কে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই দুই নারীকে তল্লাশি করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোছা. হামিদা খাতুন (৪৭) এবং একই ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য সাজেদা বেগম (৪০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম জানান, ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার হওয়া ওই দুই নারী ইউপি সদস্যের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

রাজবাড়ীতে ৩০ ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

রাজবাড়ীর পাংশা থেকে অবৈধ ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের দুই সংরক্ষিত নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে রাজবাড়ী জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে এক অভিযানে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) শিমুল শেখের নেতৃত্বে একটি দল পাংশা পৌরসভার কলেজ রোডে ‘উড ওয়ার্ড ফার্নিচার’ দোকানের সামনের সড়কে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই দুই নারীকে তল্লাশি করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোছা. হামিদা খাতুন (৪৭) এবং একই ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য সাজেদা বেগম (৪০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম জানান, ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার হওয়া ওই দুই নারী ইউপি সদস্যের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল