দিকপাল

ব্যাখ্যা দিয়ে কর্মী বরখাস্ত কালবেলার

আওয়ামী লীগের লাইভে কালবেলার পেজ থেকে ‘জয় বাংলা’ কমেন্ট!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ০৫ আগস্ট ২০২৬ | ০৮:২১ পি এম | প্রিন্ট সংস্করণ

আওয়ামী লীগের লাইভে কালবেলার পেজ থেকে ‘জয় বাংলা’ কমেন্ট!
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি বিশেষ ভার্চুয়াল লাইভ সম্প্রচার চলাকালে দৈনিক ‘কালবেলা’ পত্রিকার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ‘joy bangla’ মন্তব্য (কমেন্ট) করার ঘটনা ঘটেছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তুমুল বিতর্কের সৃষ্টি হয়।

পরবর্তীতে কালবেলা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে তারা তাৎক্ষণিকভাবে কমেন্টটি ডিলিট করে এবং একটি প্রাতিষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ব্যাখ্যা দেয়।

কালবেলা কর্তৃপক্ষের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, লাইভ সম্প্রচার চলাকালে করা অনাকাঙ্ক্ষিত মন্তব্যটি কালবেলার নিজস্ব সম্পাদকীয় নীতির সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে মন্তব্যটি মুছে ফেলা হয়েছে। এ ছাড়া এ ঘটনার দায় নির্ধারণে তদন্ত শুরু করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মীকে তাৎক্ষণিকভাবে কালবেলার সব ধরনের কাজ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে চূড়ান্ত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নিশ্চিত করেছে পত্রিকা কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

আওয়ামী লীগের লাইভে কালবেলার পেজ থেকে ‘জয় বাংলা’ কমেন্ট!

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি বিশেষ ভার্চুয়াল লাইভ সম্প্রচার চলাকালে দৈনিক ‘কালবেলা’ পত্রিকার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ‘joy bangla’ মন্তব্য (কমেন্ট) করার ঘটনা ঘটেছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তুমুল বিতর্কের সৃষ্টি হয়।

পরবর্তীতে কালবেলা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে তারা তাৎক্ষণিকভাবে কমেন্টটি ডিলিট করে এবং একটি প্রাতিষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ব্যাখ্যা দেয়।

কালবেলা কর্তৃপক্ষের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, লাইভ সম্প্রচার চলাকালে করা অনাকাঙ্ক্ষিত মন্তব্যটি কালবেলার নিজস্ব সম্পাদকীয় নীতির সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে মন্তব্যটি মুছে ফেলা হয়েছে। এ ছাড়া এ ঘটনার দায় নির্ধারণে তদন্ত শুরু করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মীকে তাৎক্ষণিকভাবে কালবেলার সব ধরনের কাজ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে চূড়ান্ত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নিশ্চিত করেছে পত্রিকা কর্তৃপক্ষ।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল