জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাসদস্যদের কাছে হস্তান্তর, কেরানীগঞ্জে অস্থায়ী আবাসন প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং মেডিকেল সেন্টারের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ নানা দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) প্রতিনিধিরা। এ সময় জকসু ভিপি রিয়াজুল ইসলামকে মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া এবং শিক্ষার্থীবান্ধব বিভিন্ন ব্যানার-প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।
আজ মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের অংশ নেওয়া একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় এই সংঘাত ও অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী ও জকসু সূত্রে জানা যায়, ইউজিসি চেয়ারম্যানের সামনে শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিক দাবি সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শনের চেষ্টা করা হলে কেন্দ্রীয় মিলনায়তনের প্রবেশমুখে তাদের বাধা দেন ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় কথা-কাটাকাটি ও ধস্তাধস্তির একপর্যায়ে জকসু প্রতিনিধিদের ওপর সরাসরি হামলা চালানো হয় এবং তাঁদের ব্যানার-প্ল্যাকার্ড কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয়। এই ঘটনায় জকসু ভিপি রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলীম আরিফ, জকসুর কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল ফারুক, জবি ছাত্রশক্তির সভাপতি শাহীন মিয়াসহ বেশ কয়েকজন আহত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বাধা দেওয়ার সময় পরিস্থিতি সামাল দিতে যাওয়া ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ড. কে এ এম রিফাত হাসানকেও ধাক্কাধাক্কির শিকার হতে দেখা যায়।
জকসু জিএস আব্দুল আলীম আরিফ অভিযোগ করে বলেন, আমন্ত্রণ জানিয়েও অডিটোরিয়ামে প্রবেশে বাধা ও জকসু প্রতিনিধিদের সঙ্গে অসদাচরণ করা হয়েছে। অন্যদিকে ভিপি রিয়াজুল ইসলাম এই ঘটনাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে দায়ী প্রক্টর অফিস ও ছাত্রদল কর্মীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। ঘটনার পরপরই ছেঁড়া প্ল্যাকার্ড নিয়ে অডিটোরিয়ামের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন