দিকপাল

যুক্তরাষ্ট্র-সৌদি বিমান হামলার পর ইরাকে জরুরি বৈঠক তলব প্রধানমন্ত্রীর

শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : বুধবার, ২৯ জুলাই ২০২৬ | ০১:০৫ পি এম | প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্র-সৌদি বিমান হামলার পর ইরাকে জরুরি বৈঠক তলব প্রধানমন্ত্রীর
প্রতীকী ছবি

ইরাকের ভূখণ্ডে মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলার পর পরিস্থিতি পর্যালোচনায় আজ জরুরি বৈঠক ডেকেছেন দেশটির প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। রাতভর চালানো এই প্রাণঘাতী হামলায় উদ্ভূত নিরাপত্তা সংকট মোকাবিলায় জাতীয় নিরাপত্তা সম্পর্কিত মন্ত্রী পরিষদের (মিনিস্ট্রিয়াল কাউন্সিল ফর ন্যাশনাল সিকিউরিটি) নেতাদের নিয়ে এই উচ্চপর্যায়ের বৈঠক আহ্বান করা হয়েছে।

ইরাকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠক শেষ হওয়া মাত্রই পুরো ঘটনা, ক্ষয়ক্ষতির পরিস্থিতি এবং গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ বিস্তারিত বিবৃতির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে অবহিত করা হবে।

সম্প্রতি সৌদি আরবের তেল স্থাপনায় আইআরজিসি-র ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে ইরাকের ভেতর ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে যৌথ আক্রমণ চালায় মার্কিন ও সৌদি সামরিক বাহিনী। এই হামলার পরপরই ইরাকের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় দেশটির সরকার জরুরি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিল।

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্র-সৌদি বিমান হামলার পর ইরাকে জরুরি বৈঠক তলব প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

ইরাকের ভূখণ্ডে মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলার পর পরিস্থিতি পর্যালোচনায় আজ জরুরি বৈঠক ডেকেছেন দেশটির প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। রাতভর চালানো এই প্রাণঘাতী হামলায় উদ্ভূত নিরাপত্তা সংকট মোকাবিলায় জাতীয় নিরাপত্তা সম্পর্কিত মন্ত্রী পরিষদের (মিনিস্ট্রিয়াল কাউন্সিল ফর ন্যাশনাল সিকিউরিটি) নেতাদের নিয়ে এই উচ্চপর্যায়ের বৈঠক আহ্বান করা হয়েছে।

ইরাকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠক শেষ হওয়া মাত্রই পুরো ঘটনা, ক্ষয়ক্ষতির পরিস্থিতি এবং গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ বিস্তারিত বিবৃতির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে অবহিত করা হবে।

সম্প্রতি সৌদি আরবের তেল স্থাপনায় আইআরজিসি-র ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে ইরাকের ভেতর ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে যৌথ আক্রমণ চালায় মার্কিন ও সৌদি সামরিক বাহিনী। এই হামলার পরপরই ইরাকের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় দেশটির সরকার জরুরি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিল।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল