দিকপাল

জাপানের দক্ষিণাঞ্চলে ৭.১ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা

শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | ০৫:১৪ পি এম | প্রিন্ট সংস্করণ

জাপানের দক্ষিণাঞ্চলে ৭.১ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা

জাপানের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে ৭ দশমিক ১ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) স্থানীয় সময় দুপুরে দেশটির কুমামতো প্রিফেকচারে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ)।

ভূমিকম্পের পরপরই উপকূলীয় অঞ্চলে সম্ভাব্য ১ মিটার পর্যন্ত উচ্চতার সামুদ্রিক ঢেউয়ের আশঙ্কায় সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। কোনো প্রকার ঝুঁকি না নিয়ে উপকূলীয় এলাকার অধিবাসীদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

তাছাড়া পরিস্থিতির সার্বিক গুরুত্ব বিবেচনায় দেশটির কিউশু দ্বীপের কুমামতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা এবং মিয়াজাকি প্রিফেকচারে বিশেষ জরুরি ভূ-কম্পন সতর্কতা জারি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির খবর পাওয়া না গেলেও প্রশাসন পুরো এলাকা নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। একই সঙ্গে বড় আকারের পরাঘাত (আফটারশক) হতে পারে বলে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

জাপানের দক্ষিণাঞ্চলে ৭.১ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

জাপানের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে ৭ দশমিক ১ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) স্থানীয় সময় দুপুরে দেশটির কুমামতো প্রিফেকচারে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ)।

ভূমিকম্পের পরপরই উপকূলীয় অঞ্চলে সম্ভাব্য ১ মিটার পর্যন্ত উচ্চতার সামুদ্রিক ঢেউয়ের আশঙ্কায় সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। কোনো প্রকার ঝুঁকি না নিয়ে উপকূলীয় এলাকার অধিবাসীদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

তাছাড়া পরিস্থিতির সার্বিক গুরুত্ব বিবেচনায় দেশটির কিউশু দ্বীপের কুমামতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা এবং মিয়াজাকি প্রিফেকচারে বিশেষ জরুরি ভূ-কম্পন সতর্কতা জারি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির খবর পাওয়া না গেলেও প্রশাসন পুরো এলাকা নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। একই সঙ্গে বড় আকারের পরাঘাত (আফটারশক) হতে পারে বলে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল