ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প ও প্রাণহানির ঘটনায় সমবেদনা জানিয়েছেন দেশের জনপ্রিয় আলেম ও আলোচক আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। একই সঙ্গে এই ঘটনাকে বাংলাদেশের জন্য সতর্কবার্তা হিসেবে উল্লেখ করে অপরিকল্পিত নগরায়ণ ও ভূমিকম্প ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘ভেনেজুয়েলার স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে প্রায় এক লক্ষ মানুষের হতাহতের আশঙ্কা! ক্ষতিগ্রস্তদের জন্য সমবেদনা।’
তিনি বলেন, ‘মহান আল্লাহর বিশাল সৃষ্টি ও মহাশক্তির সামনে আমরা কত ক্ষুদ্র ও অসহায়! কেয়ামতে এভাবেই আমাদের তিল তিল করে গড়ে তোলা স্থাপনা, সম্পদ ও আয়োজন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যাবে—এ যেন তারই একটি নমুনা।’
শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, ‘এসব ঘটনা আমাদের জন্য সতর্কবার্তা। বাংলাদেশে অনেক দিন ধরেই ছোট ছোট ভূমিকম্প হচ্ছে। জনবহুল ও অপরিকল্পিত নগরায়নের এই শহরে যদি অমন ভয়াবহ ভূমিকম্প হয়, তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা আল্লাহই ভালো জানেন।’
তিনি সবাইকে আল্লাহর দিকে ফিরে আসার এবং নির্মাণ ও নিরাপত্তাবিধি মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দুর্যোগ থেকে বাঁচার আগাম ও যথাযথ প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানান তিনি।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন