দিকপাল

ভ্যাটের আওতায় মুদি দোকান ও বিউটি পার্লারসহ নতুন ১৮ খাত

মোঃ রফিকুল ইসলাম
মোঃ রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
প্রকাশ : বুধবার, ২৪ জুন ২০২৬ | ০৭:০০ পি এম | প্রিন্ট সংস্করণ

ভ্যাটের আওতায় মুদি দোকান ও বিউটি পার্লারসহ নতুন ১৮ খাত

আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে মুদি দোকান ও বিউটি পার্লারসহ বেশ কয়েকটি ব্যবসায়িক খাতকে মূল্য সংযোজন করের আওতায় আনা হচ্ছে। আজ জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানিয়েছেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে তিনি লিখিত জবাব দেন।

অর্থমন্ত্রী জানান, ভ্যাট নেটে আনার জন্য পরিকল্পিত খাতগুলোর মধ্যে রয়েছে মুদি দোকান ও বিউটি পার্লার, পোশাক ও পোশাক খুচরা বিক্রেতা, মিষ্টির দোকান, প্রসাধনী দোকান, প্লাস্টিক ও সিরামিকের গৃহস্থালি পণ্য বিক্রেতা, জুতার দোকান, হার্ডওয়্যার পণ্য বিক্রেতা, সাজসজ্জা ব্যবসায়ী, মোবাইল ফোন, এয়ারকন্ডিশনার, রেফ্রিজারেটর, ওভেন ও অন্যান্য ইলেকট্রনিক পণ্য বিক্রেতা, রঙ ও হার্ডওয়ারের দোকান, স্যানিটারি ফিটিংস ও টাইলসের দোকান, ঢেউটিন বিক্রেতা, রড ও সিমেন্ট বিক্রেতা, আসবাবপত্রের দোকান, মিষ্টি ও রেস্তোরাঁর দোকান।

অর্থমন্ত্রী আরও জানান, ২০২৪-২৫ অর্থবছরে ভ্যাট আহরণ হয়েছে ১ লাখ ৪১ হাজার ৫৮৬ কোটি টাকা। আগামী অর্থবছরে ভ্যাট নেট সম্প্রসারণের মাধ্যমে এ রাজস্ব বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। নতুন খাতগুলো যুক্ত হলে ভ্যাট আহরণ আরও বাড়বে বলে আশা করছেন অর্থমন্ত্রী। তবে এতে ছোট ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। ভ্যাট নেট সম্প্রসারণে সবার মতামত নিয়ে যৌক্তিক হার নির্ধারণ করা উচিত বলে মনে করেন তারা।

আপনার মতামত লিখুন

দিকপাল

বুধবার, ২৪ জুন ২০২৬

ভ্যাটের আওতায় মুদি দোকান ও বিউটি পার্লারসহ নতুন ১৮ খাত

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে মুদি দোকান ও বিউটি পার্লারসহ বেশ কয়েকটি ব্যবসায়িক খাতকে মূল্য সংযোজন করের আওতায় আনা হচ্ছে। আজ জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানিয়েছেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে তিনি লিখিত জবাব দেন।

অর্থমন্ত্রী জানান, ভ্যাট নেটে আনার জন্য পরিকল্পিত খাতগুলোর মধ্যে রয়েছে মুদি দোকান ও বিউটি পার্লার, পোশাক ও পোশাক খুচরা বিক্রেতা, মিষ্টির দোকান, প্রসাধনী দোকান, প্লাস্টিক ও সিরামিকের গৃহস্থালি পণ্য বিক্রেতা, জুতার দোকান, হার্ডওয়্যার পণ্য বিক্রেতা, সাজসজ্জা ব্যবসায়ী, মোবাইল ফোন, এয়ারকন্ডিশনার, রেফ্রিজারেটর, ওভেন ও অন্যান্য ইলেকট্রনিক পণ্য বিক্রেতা, রঙ ও হার্ডওয়ারের দোকান, স্যানিটারি ফিটিংস ও টাইলসের দোকান, ঢেউটিন বিক্রেতা, রড ও সিমেন্ট বিক্রেতা, আসবাবপত্রের দোকান, মিষ্টি ও রেস্তোরাঁর দোকান।

অর্থমন্ত্রী আরও জানান, ২০২৪-২৫ অর্থবছরে ভ্যাট আহরণ হয়েছে ১ লাখ ৪১ হাজার ৫৮৬ কোটি টাকা। আগামী অর্থবছরে ভ্যাট নেট সম্প্রসারণের মাধ্যমে এ রাজস্ব বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। নতুন খাতগুলো যুক্ত হলে ভ্যাট আহরণ আরও বাড়বে বলে আশা করছেন অর্থমন্ত্রী। তবে এতে ছোট ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। ভ্যাট নেট সম্প্রসারণে সবার মতামত নিয়ে যৌক্তিক হার নির্ধারণ করা উচিত বলে মনে করেন তারা।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল