সঞ্চয়পত্র ক্রয়ে গ্রাহকদের দুর্ভোগ দূর করতে দেশের সব তফসিলি ব্যাংককে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে বলা হয়েছে, সম্প্রতি ব্যাংকের মাধ্যমে সঞ্চয়পত্র ক্রয়ে গ্রাহকরা বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বাংলাদেশ ব্যাংক বলেছে, সঞ্চয়পত্র বিক্রিতে ব্যাংকগুলো নির্ধারিত দায়িত্ব সঠিকভাবে পালন করছে কি না, তা খতিয়ে দেখা হবে। সঞ্চয়পত্র বিধিমালা, ১৯৭৭ অনুযায়ী ব্যাংকগুলো সঞ্চয়পত্র বিক্রির অনুমোদিত প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারীদের কাছে এই সেবা পৌঁছে দেয়ার দায়িত্ব তাদের।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকগুলোকে গ্রাহকসেবা জোরদার করতে হবে এবং যোগ্য বিনিয়োগকারীরা যাতে অপ্রয়োজনীয় বাধার সম্মুখীন না হন, তা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে সঞ্চয়পত্র সংক্রান্ত অভিযোগ দ্রুত সমাধানে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সেবার মান বজায় রাখতে এবং সরকারের সঞ্চয় কর্মসূচিকে সমর্থন দিতে ব্যাংকগুলোর শাখাগুলোকে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে। এ ছাড়া, শাখা প্রাঙ্গণে অভিযোগ দাখিলের পদ্ধতি স্পষ্টভাবে প্রদর্শন করারও নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে গ্রাহকরা প্রয়োজনে সহজেই সহায়তা পেতে পারেন।
বিশ্লেষকরা বলছেন, সঞ্চয়পত্র জনপ্রিয় একটি খাত এবং সাধারণ মানুষ এতে বিনিয়োগ করে থাকেন। তাই সেবা অব্যাহত রাখার এই নির্দেশনা গ্রাহকদের আস্থা বাড়াবে এবং সঞ্চয়পত্র খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনবে।

বুধবার, ২৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন