দিকপাল

বুলেট ট্রেনে ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২৪ জুন ২০২৬ | ১২:৫০ পি এম | প্রিন্ট সংস্করণ

বুলেট ট্রেনে ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার চীনের স্থানীয় সময় দুপুর ২টায় ডালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে রওয়ানা হয়েছেন। রাষ্ট্রীয় এই সফরে সফরসঙ্গী হিসেবে তাঁর সাথে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বেইজিংয়ের উদ্দেশে যাত্রার আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ স্থানীয় সময় সকাল ১০টায় চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর বার্ষিক সম্মেলনে অংশ নেন।

‘১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’ শিরোনামের এই মর্যাদাপূর্ণ বৈশ্বিক আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও বিশ্বনেতাদের মধ্যে অংশ নেন— গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরের প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ। সম্মেলনটিতে বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়িক, শিক্ষাবিদ এবং গণমাধ্যম অঙ্গনের ১,৭০০ জনেরও অধিক আন্তর্জাতিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

বৈশ্বিক এই অর্থনৈতিক ফোরাম তথা ‘গ্রীষ্মকালীন দাভোসে’ প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য এক নতুন কৌশলগত দিগন্ত উন্মোচন করেছে। বিশেষজ্ঞদের মতে, এই উচ্চপর্যায়ের সফরের মাধ্যমে একদিকে যেমন দেশের জন্য নতুন বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের পথ সুগম হবে, অন্যদিকে বিভিন্ন উন্নত দেশের সেরা অর্থনৈতিক অনুশীলন, প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা গ্রহণের মাধ্যমে বাংলাদেশের জাতীয় সক্ষমতা আরও সমৃদ্ধ ও শক্তিশালী হয়ে উঠবে।

আপনার মতামত লিখুন

দিকপাল

বুধবার, ২৪ জুন ২০২৬

বুলেট ট্রেনে ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল