বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। খোদ প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এই পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
আজ শুক্রবার (১৯ জুন) জেলা প্রশাসক বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম ইতিমধ্যে গ্রহণ করা হচ্ছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুনরায় গণশুনানির আয়োজন করা হবে।
জেলা প্রশাসনের উচ্চপদস্থ একটি সূত্র জানায়, গণশুনানি শেষে স্থানীয়দের মতামতের ভিত্তিতে নতুন নাম চূড়ান্ত হওয়ার পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তা চূড়ান্ত গেজেট আকারে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, নবগঠিত এই ইউনিয়ন দুটির নাম ক্ষমতাসীন সরকারের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির দুই সন্তানের নামের সঙ্গে আংশিক সাদৃশ্যপূর্ণ হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন মহলে তীব্র আলোচনা-সমালোচনা এবং বিভ্রান্তির সৃষ্টি হয়। বিতর্ক এড়াতে এবং জনআকাঙ্ক্ষাকে প্রাধান্য দিতেই সরকার এই নাম পরিবর্তনের বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করল।

শনিবার, ২০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন