দিকপাল

ফিফা প্রীতি ম্যাচে আজ বাংলাদেশ বনাম সান মারিনো

আকাশ মোল্লা
আকাশ মোল্লা স্টাফ রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ০৫ জুন ২০২৬ | ০৯:০৪ এ এম | প্রিন্ট সংস্করণ

ফিফা প্রীতি ম্যাচে আজ বাংলাদেশ বনাম সান মারিনো

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ এক ঐতিহাসিক লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ইউরোপের দেশ সান মারিনোর ঘরের মাঠ সেরাভালে স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচটি শুরু হতে যাচ্ছে। লাল-সবুজের ফুটবল ইতিহাসে এই ম্যাচটি এক নতুন দিগন্তের সূচনা করছে, কারণ এর আগে কখনো ইউরোপের কোনো দেশের মাটিতে তাদেরই জাতীয় দলের বিপক্ষে কোনো অফিসিয়াল ম্যাচ খেলেনি বাংলাদেশ। ফলে এই ম্যাচটিকে ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের মাঝে বাড়তি এক উন্মাদনা ও কৌতূহল তৈরি হয়েছে।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী, সান মারিনো বর্তমানে ২১১তম অবস্থানে রয়েছে, যা র্যাঙ্কিংয়ের একবারে তলানিতে। অন্যদিকে বাংলাদেশ ফুটবল দল রয়েছে ১৮১তম স্থানে। র্যাঙ্কিংয়ের এই ব্যবধানে বাংলাদেশ ৩০ ধাপ এগিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে সান মারিনোকে মোটেও সহজ প্রতিপক্ষ ভাবছে না লাল-সবুজের প্রতিনিধিরা। এর মূল কারণ, র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও ইউরোপীয় ফুটবলের প্রতিযোগিতাপূর্ণ আবহাওয়াতেই অভ্যস্ত এই দলটি। নিয়মিত বিরতিতে তারা জার্মানি, ইতালি কিংবা ইংল্যান্ডের মতো বিশ্ব ফুটবলের পরাশক্তিদের মুখোমুখি হয়। ফলে বড় দলগুলোর বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা ও শারীরিক সক্ষমতার দিক থেকে তারা বেশ এগিয়ে। এই বাস্তবতাকে মাথায় রেখেই বাংলাদেশ দলের নতুন প্রধান কোচ থমাস ডুলি এবং তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী ম্যাচটিকে বেশ কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। ইউরোপিয়ান ফুটবলের সংস্কৃতি ও কৌশল সম্পর্কে এই দুজনেরই দীর্ঘ অভিজ্ঞতা থাকায় তারা সান মারিনোর শক্তির জায়গাগুলো বেশ ভালোভাবেই অনুধাবন করতে পারছেন।

তবে প্রতিপক্ষ যতই কঠিন হোক না কেন, বাংলাদেশ দলও মাঠে নিজেদের সেরাটা উজাড় করে দিতে মুখিয়ে আছে। দলের রক্ষণভাগের নির্ভরযোগ্য খেলোয়াড় বিশ্বনাথ ঘোষের মতে, মাঠের লড়াইয়ে র্যাঙ্কিং কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। অনেক সময় ছোট দলগুলোও দারুণ পারফর্ম করে চমকে দিতে পারে। ইউরোপে অবস্থানরত প্রবাসী বাঙালি দর্শকদের বড় একটি অংশ মাঠে এসে দলকে সমর্থন জোগাবেন বলে আশা প্রকাশ করে তিনি বলেন, গ্যালারিতে নিজেদের দর্শকদের উপস্থিতি মাঠের পরিবেশকে নিজেদের ঘরের মাঠের মতোই সহজ করে তুলবে। সেই সুযোগ কাজে লাগিয়ে একটি দারুণ জয় উপহার দেওয়াই এখন দলের মূল লক্ষ্য। একই সুর শোনা গেছে দলের গোলরক্ষক সুজন হোসেনের কণ্ঠেও। সান মারিনোকে সমীহ করে তিনি জানান, প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে কোথায় আছে, তার চেয়ে বড় বিষয় হলো তারা নিয়মিত কাদের সঙ্গে ম্যাচ খেলে। দিন শেষে যারা নিজেদের পরিকল্পনা মাঠে সঠিকভাবে বাস্তবায়ন করতে পারবে, জয় তাদেরই হবে।

এই ম্যাচটি বাংলাদেশ দলের জন্য আরও একটি কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই প্রীতি ম্যাচের মধ্য দিয়েই প্রধান কোচ থমাস ডুলির অধীনে বাংলাদেশ দলের এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। দলের সহকারী কোচ হাসান আল মামুন জানিয়েছেন, ঢাকা থেকেই নতুন কোচের অধীনে কঠোর অনুশীলন শুরু করেছে দল। খেলোয়াড়রা এরই মধ্যে কোচের নতুন ফুটবল দর্শন ও রণকৌশলের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছেন। নতুন কোচ মূলত সহজ ও স্বাভাবিক ফুটবল খেলার পাশাপাশি বলের দখল ধরে রাখা, নিখুঁত পাসিং এবং প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করার ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছেন। সহকারী কোচও মনে করেন, মাঠের এই লড়াই ফিজিক্যালি ও মেন্টালি খেলোয়াড়দের জন্য বেশ পরীক্ষামূলক হবে, তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য খেলোয়াড়রা সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন। এখন শুধু মাঠের ভেতর নিজেদের শতভাগ ঢেলে দেওয়ার অপেক্ষা।

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ১৫ জুন ২০২৬

ফিফা প্রীতি ম্যাচে আজ বাংলাদেশ বনাম সান মারিনো

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল