থলে হাতে বালাঘাটা সাপ্তাহিক হাটে যাই
শক্ত নাইলন সুতোর থলেটা দিয়েছিল আমাকে ডলি দি
যেন সংসারে মন মজে
নিত্য পানখাওয়া দিদির মুখের ভেতরটা খুব লাল ছিল
চোখে ছিল শাসনের ওম
দিদিকে সমীহ করি, তাই বালাঘাটা বাজারের ভিড়ে
মানুষের গায়ে গা লাগিয়ে ঘুরি থলে হাতে
সবুজ-সবুজ, হলুদ-হলুদ, কালো, রাঙা-রাঙা
হরেকরকম সবজির ডগা আর গতরের
তাজা-তাজা ভাবে মনে কত ফূর্তি আসে
লোকে শূকরের গোস্ত কেনে
ফালা-ফালা লাল, চর্বিভরা, চকচকে
লোকে খালের টাটকা মাছ কেনে
দেশি মোরগ-মুরগি কেনে-- কঁক কঁক
লোকে আমলকি-জাম্বুরাও কেনে
বহুদূর থেকে আসা মারমা জুমিয়া বেপারির
ঝুড়িতে বেঁকিয়ে থাকা লম্বা-লম্বা
কুচিয়া আহ্লাদে কেনে খুব কেজি দরে
লোকাল গেরস্ত মানুষেরা
আমার ভীষণ হয়রান-হয়রান লাগে
বাজারীদের গায়ে গা ঘেঁষে
দাঁড়িয়ে-দাঁড়িয়ে ওদের সওদা কেনা দেখি
হাঁটুমুড়ে বসে রাস্তার বুড়ির কাছে
এককাপ মালাই চা খাই
একটা মরিস সিগারেট ফুঁকি
এইদিকে লোকে সব কিনে নিয়ে বাড়ি চলে যায়
ফেলে দেয়া সবজির থেঁৎলানো ডেঁটু
ভাঙা, খালি খারাং
শূকরের জমাট রক্তের অল্প-অল্প দাগ
মাছের পানিতে মাছিদের ভনভন আওয়াজ থাকে
শুধু কি আমার জন্যে...

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬
থলে হাতে বালাঘাটা সাপ্তাহিক হাটে যাই
শক্ত নাইলন সুতোর থলেটা দিয়েছিল আমাকে ডলি দি
যেন সংসারে মন মজে
নিত্য পানখাওয়া দিদির মুখের ভেতরটা খুব লাল ছিল
চোখে ছিল শাসনের ওম
দিদিকে সমীহ করি, তাই বালাঘাটা বাজারের ভিড়ে
মানুষের গায়ে গা লাগিয়ে ঘুরি থলে হাতে
সবুজ-সবুজ, হলুদ-হলুদ, কালো, রাঙা-রাঙা
হরেকরকম সবজির ডগা আর গতরের
তাজা-তাজা ভাবে মনে কত ফূর্তি আসে
লোকে শূকরের গোস্ত কেনে
ফালা-ফালা লাল, চর্বিভরা, চকচকে
লোকে খালের টাটকা মাছ কেনে
দেশি মোরগ-মুরগি কেনে-- কঁক কঁক
লোকে আমলকি-জাম্বুরাও কেনে
বহুদূর থেকে আসা মারমা জুমিয়া বেপারির
ঝুড়িতে বেঁকিয়ে থাকা লম্বা-লম্বা
কুচিয়া আহ্লাদে কেনে খুব কেজি দরে
লোকাল গেরস্ত মানুষেরা
আমার ভীষণ হয়রান-হয়রান লাগে
বাজারীদের গায়ে গা ঘেঁষে
দাঁড়িয়ে-দাঁড়িয়ে ওদের সওদা কেনা দেখি
হাঁটুমুড়ে বসে রাস্তার বুড়ির কাছে
এককাপ মালাই চা খাই
একটা মরিস সিগারেট ফুঁকি
এইদিকে লোকে সব কিনে নিয়ে বাড়ি চলে যায়
ফেলে দেয়া সবজির থেঁৎলানো ডেঁটু
ভাঙা, খালি খারাং
শূকরের জমাট রক্তের অল্প-অল্প দাগ
মাছের পানিতে মাছিদের ভনভন আওয়াজ থাকে
শুধু কি আমার জন্যে...

আপনার মতামত লিখুন