প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬
বালাঘাটা বাজারে
হাফিজ রশিদ খান, ককি ও সাংবাদিক ||
থলে হাতে বালাঘাটা সাপ্তাহিক হাটে যাইশক্ত নাইলন সুতোর থলেটা দিয়েছিল আমাকে ডলি দি যেন সংসারে মন মজেনিত্য পানখাওয়া দিদির মুখের ভেতরটা খুব লাল ছিল চোখে ছিল শাসনের ওমদিদিকে সমীহ করি, তাই বালাঘাটা বাজারের ভিড়ে মানুষের গায়ে গা লাগিয়ে ঘুরি থলে হাতেসবুজ-সবুজ, হলুদ-হলুদ, কালো, রাঙা-রাঙা হরেকরকম সবজির ডগা আর গতরের তাজা-তাজা ভাবে মনে কত ফূর্তি আসেলোকে শূকরের গোস্ত কেনে ফালা-ফালা লাল, চর্বিভরা, চকচকেলোকে খালের টাটকা মাছ কেনে দেশি মোরগ-মুরগি কেনে-- কঁক কঁকলোকে আমলকি-জাম্বুরাও কেনেবহুদূর থেকে আসা মারমা জুমিয়া বেপারির ঝুড়িতে বেঁকিয়ে থাকা লম্বা-লম্বা কুচিয়া আহ্লাদে কেনে খুব কেজি দরে লোকাল গেরস্ত মানুষেরাআমার ভীষণ হয়রান-হয়রান লাগেবাজারীদের গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে-দাঁড়িয়ে ওদের সওদা কেনা দেখি হাঁটুমুড়ে বসে রাস্তার বুড়ির কাছে এককাপ মালাই চা খাই একটা মরিস সিগারেট ফুঁকিএইদিকে লোকে সব কিনে নিয়ে বাড়ি চলে যায়ফেলে দেয়া সবজির থেঁৎলানো ডেঁটু ভাঙা, খালি খারাংশূকরের জমাট রক্তের অল্প-অল্প দাগমাছের পানিতে মাছিদের ভনভন আওয়াজ থাকে শুধু কি আমার জন্যে...
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল