দিকপাল

চট্টগ্রামে শুরু হলো দুই দিনব্যাপী ‘প্রাইভেট ইউনিভার্সিটি এডমিশন ফেয়ার’

অভিলাষ মাহমুদ
অভিলাষ মাহমুদ সাব-এডিটর
প্রকাশ : রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ | ০৫:৩৬ পি এম | প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে শুরু হলো দুই দিনব্যাপী ‘প্রাইভেট ইউনিভার্সিটি এডমিশন ফেয়ার’
ছবি : সংগ্রহীত

উচ্চশিক্ষায় সঠিক বিশ্ববিদ্যালয় ও পছন্দের বিষয় নির্বাচনে শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তা করতে চট্টগ্রামে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘প্রাইভেট ইউনিভার্সিটি এডমিশন ফেয়ার ২০২৬’। চট্টগ্রামভিত্তিক মার্কেটিং ও ক্রিয়েটিভ এজেন্সি হুইজ কমিউনিকেশন্সের আয়োজনে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত এ মেলায় অংশ নিচ্ছে দেশের ১৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়।

রবিবার (২৯ নভেম্বর ২০২৬) বিকেলে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন, যা চলবে আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ সাফিয়া গাজী রহমান। দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা ও হুইজ কমিউনিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন হুইজ কমিউনিকেশন্সের পরিচালক (অ্যাডমিন) ও মেলার সমন্বয়কারী কাজী আরফাত, মেলার পরামর্শক মুজিবুল হক এবং আবু জুনায়েদ আসাদ।

উদ্বোধনী বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তি এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে নিজের আগ্রহ, মেধা ও যোগ্যতা অনুযায়ী বিষয় নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি নগর উন্নয়নে তরুণদের অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে তিনি কাজীর দেউড়িতে শহীদ জিয়াউর রহমান শিশু পার্কের স্থানে প্রস্তাবিত সিটি সেন্টারের পরিকল্পনা প্রণয়নে শিক্ষার্থীদের সৃজনশীল ধারণা আহ্বান করেন এবং সেরা তিনটি ধারণার জন্য পুরস্কারের ঘোষণা দেন। বিশেষ অতিথি শিক্ষাবিদ সাফিয়া গাজী রহমান শিক্ষার্থীদের নিজস্ব আগ্রহ ও সক্ষমতাকে গুরুত্ব দিয়ে বিষয় নির্বাচনের পরামর্শ দেন। সভাপতির বক্তব্যে মাসুদ বকুল বলেন, সঠিক তথ্যের অভাবে থাকা দ্বিধা দূর করে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করতেই এই আয়োজন।

মেলার সমন্বয়কারী কাজী আরফাত এবং পরামর্শক মুজিবুল হক জানান, এ মেলায় ভর্তি, বৃত্তি, শিক্ষাক্রম ও ক্যারিয়ার সম্পর্কে সরাসরি জানার পাশাপাশি ৩০টি কলেজের দুই হাজারের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে আইসিটি কুইজ প্রতিযোগিতা এবং কর্মশালার আয়োজন করা হয়েছে। প্রথম দিনে কর্মশালা পরিচালনা করেন এজেড কনসালটিংয়ের প্রধান ব্যবস্থাপনা ও নির্বাহী পরামর্শক আহমেদ জিবরান এবং প্রধান প্রশিক্ষক জাবিনা মাহমুদ চৌধুরী। মেলার দ্বিতীয় ও শেষ দিন সোমবার করপোরেট ব্যক্তিত্ব আসিফ ইকবাল এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন বিশেষ কর্মশালা পরিচালনা করবেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মাহবুবের রহমান শামীম এবং অতিথি হিসেবে তরুণ বিজ্ঞানী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আদনান মান্নান উপস্থিত থাকবেন।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে শুরু হলো দুই দিনব্যাপী ‘প্রাইভেট ইউনিভার্সিটি এডমিশন ফেয়ার’

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল