আগামী পাঁচ দশকে ভারতের ধর্মীয় জনসংখ্যার অনুপাতে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার। সংস্থাটির গবেষণায় উঠে এসেছে, এই সময়ের মধ্যে দেশটিতে মোট জনসংখ্যায় হিন্দুদের অনুপাত কিছুটা কমবে এবং মুসলমানদের অংশ বাড়বে, তবে মুসলিম জনসংখ্যা বাড়লেও তখনও ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশই থাকবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের ওই গবেষণায় বলা হয়েছে, ২০২০ সালে ভারতের মোট জনসংখ্যার ৭৯ শতাংশ হিন্দু থাকলেও ২০৭০ সালে তা কমে ৭৬ শতাংশে গিয়ে দাঁড়াতে পারে। বিপরীতে, মুসলিম জনসংখ্যার অনুপাত ১৫ শতাংশ থেকে বেড়ে ২০ শতাংশ হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
গবেষণায় উল্লেখ করা হয়, এই পরিবর্তনের পেছনে ধর্মান্তরের চেয়ে বড় ভূমিকা রাখছে দুই সম্প্রদায়ের বয়সের কাঠামো ও সন্তান জন্মদানের হারের পার্থক্য। ২০২০ সালে ভারতীয় মুসলমানদের মধ্যম বয়স ছিল ২৪ বছর এবং হিন্দুদের ২৯ বছর, অর্থাৎ মুসলিম জনগোষ্ঠীর মধ্যে তরুণের সংখ্যা তুলনামূলক বেশি।
পিউর হিসাব অনুযায়ী, ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে মুসলিম নারীদের সন্তান জন্মদানের গড় হার ২ দশমিক ৩ এবং হিন্দু নারীদের ক্ষেত্রে তা ১ দশমিক ৮ হতে পারে। তবে ভবিষ্যতে দুই সম্প্রদায়ের মধ্যে জন্মহারের এই পার্থক্য আরও সংকুচিত হবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে আগামীতে হিন্দু জনসংখ্যার অনুপাত কমলেও হিন্দুদের মোট সংখ্যা কমবে না; বরং ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে ভারতে হিন্দু জনসংখ্যা প্রায় ১৭ কোটি ৬০ লাখ বাড়তে পারে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
গবেষণায় দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি উল্লেখযোগ্য পূর্বাভাস তুলে ধরা হয়েছে, যেখানে বলা হয়েছে ২০৭০ সাল নাগাদ পাকিস্তান ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে ৪৬ কোটি ১০ লাখ মুসলমান নিয়ে বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হতে পারে। একই সময়ে ভারতে ৩৩ কোটি ৪০ লাখ এবং বাংলাদেশে ২১ কোটি ৮০ লাখ মুসলমান থাকার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলের বয়স, জন্মহার, মৃত্যুহার, অভিবাসন এবং ধর্ম পরিবর্তনের প্রবণতা বিশ্লেষণ করে এই পূর্বাভাস তৈরি করেছে পিউ রিসার্চ সেন্টার। তবে গবেষণাটি কোনো নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়; বর্তমান জনমিতিক প্রবণতা অব্যাহত থাকলে সম্ভাব্য চিত্র কী হতে পারে, সেটিই তুলে ধরা হয়েছে।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন