দিকপাল

২২ বছর পর উত্তরের মাঠে তারেক রহমান: লালমনিরহাটে উৎসবের আমেজ

অ্যারো-জিনিয়াস থেকে খাল খনন: প্রধানমন্ত্রীর সফরে উত্তরের উন্নয়ন-প্রত্যাশা


নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | ০২:১১ পি এম | প্রিন্ট সংস্করণ

অ্যারো-জিনিয়াস থেকে খাল খনন: প্রধানমন্ত্রীর সফরে উত্তরের উন্নয়ন-প্রত্যাশা
ছবি : সংগ্রহীত

দীর্ঘ ২২ বছর পর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে বরণ করে নিতে লালমনিরহাটের পাশাপাশি পাশের জেলা কুড়িগ্রামসহ উত্তরের বিভিন্ন এলাকায় বইছে উৎসবের আমেজ এবং দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে লালমনিরহাট কালেক্টরেট মাঠে চলছে বিশাল প্যান্ডেল নির্মাণসহ শেষ মুহূর্তের প্রস্তুতি। 

প্রধানমন্ত্রীর সফর ঘিরে বুধবার (১৮ নভেম্বর) কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে শহরে বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল বের করা হয়। জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয় এবং পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ ছাড়া কুড়িগ্রামের রাজারহাট, উলিপুর ও নাগেশ্বরীসহ বিভিন্ন উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন। প্রধানমন্ত্রীর সফরকে স্বাগত জানিয়ে স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাট এয়ারফিল্ডে পৌঁছে প্রধানমন্ত্রী অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় ‘অ্যারো-জিনিয়াস’ প্রতিযোগিতায় যোগ দেবেন। পরে সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং দুপুরের পর কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার। 

প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে দলীয় উচ্ছ্বাসের পাশাপাশি উন্নয়ন প্রত্যাশাও তুঙ্গে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালু, লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক চার লেনে উন্নীত করা, মোগলহাট স্থলবন্দর সচল, বুড়িমারী স্থলবন্দরের আধুনিকায়ন ও ঢাকাগামী ট্রেন চালুসহ কর্মসংস্থান সৃষ্টিতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা চান স্থানীয়রা।

তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর সফর থেকে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন ও সুনির্দিষ্ট রোডম্যাপের ঘোষণা আসবে, যে দাবিতে সাম্প্রতিক সময়ে মানববন্ধনও হয়েছে। নেতাকর্মীদের প্রস্তুতির পাশাপাশি সাধারণ মানুষের প্রত্যাশা—প্রধানমন্ত্রীর সফর শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে উত্তরাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন-দাবিতে নতুন দিগন্তের সূচনা করবে। 

বিষয় : বিএনপি লালমনিরহাট শুভেচ্ছা কুড়িগ্রাম বিএনপি উলিপুর নাগেশ্বরী অ্যারোস্পেস কালেক্টরেট মাঠ মহেন্দ্রনগর স্বেচ্ছাসেবক

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬


অ্যারো-জিনিয়াস থেকে খাল খনন: প্রধানমন্ত্রীর সফরে উত্তরের উন্নয়ন-প্রত্যাশা

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

দীর্ঘ ২২ বছর পর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে বরণ করে নিতে লালমনিরহাটের পাশাপাশি পাশের জেলা কুড়িগ্রামসহ উত্তরের বিভিন্ন এলাকায় বইছে উৎসবের আমেজ এবং দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে লালমনিরহাট কালেক্টরেট মাঠে চলছে বিশাল প্যান্ডেল নির্মাণসহ শেষ মুহূর্তের প্রস্তুতি। 

প্রধানমন্ত্রীর সফর ঘিরে বুধবার (১৮ নভেম্বর) কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে শহরে বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল বের করা হয়। জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয় এবং পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ ছাড়া কুড়িগ্রামের রাজারহাট, উলিপুর ও নাগেশ্বরীসহ বিভিন্ন উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন। প্রধানমন্ত্রীর সফরকে স্বাগত জানিয়ে স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাট এয়ারফিল্ডে পৌঁছে প্রধানমন্ত্রী অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় ‘অ্যারো-জিনিয়াস’ প্রতিযোগিতায় যোগ দেবেন। পরে সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং দুপুরের পর কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার। 

প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে দলীয় উচ্ছ্বাসের পাশাপাশি উন্নয়ন প্রত্যাশাও তুঙ্গে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালু, লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক চার লেনে উন্নীত করা, মোগলহাট স্থলবন্দর সচল, বুড়িমারী স্থলবন্দরের আধুনিকায়ন ও ঢাকাগামী ট্রেন চালুসহ কর্মসংস্থান সৃষ্টিতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা চান স্থানীয়রা।

তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর সফর থেকে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন ও সুনির্দিষ্ট রোডম্যাপের ঘোষণা আসবে, যে দাবিতে সাম্প্রতিক সময়ে মানববন্ধনও হয়েছে। নেতাকর্মীদের প্রস্তুতির পাশাপাশি সাধারণ মানুষের প্রত্যাশা—প্রধানমন্ত্রীর সফর শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে উত্তরাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন-দাবিতে নতুন দিগন্তের সূচনা করবে। 


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল