পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নিজের জীবনকে নতুন ছন্দে সাজিয়ে নিয়েছেন ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জা। সম্প্রতি নিজের ডেটিং লাইফ ও বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন তিনি। জীবনে নতুন কোনো পুরুষের আগমন ঘটেছে কি না—এমন প্রশ্নের জবাবে প্রথমে নিজেকে সিঙ্গেল দাবি করলেও পরবর্তীতে তাঁর একটি মন্তব্যে নেটদুনিয়ায় নতুন জল্পনার সৃষ্টি হয়েছে।
সম্প্রতি ঘনিষ্ঠ বান্ধবী তথা বলিউড পরিচালক ফারাহ খানের সঙ্গে অঙ্গদ বেদি ও নেহা ধুপিয়ার ইউটিউব শো ‘ডাবল ডেট’-এ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন ৩৯ বছর বয়সি সানিয়া। সেখানে আড্ডার ছলে অঙ্গদ তাঁকে প্রশ্ন করেন, কোনো পুরুষ বন্ধু তাঁকে কফি ডেটে যাওয়ার প্রস্তাব দেন কি না। উত্তরে সানিয়া মজার ছলে জানান, কফি ডেটের পরিবর্তে তাঁকে বরং বয়েজ ট্রিপে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়, কারণ তাঁর পুরুষ বন্ধুরা তাঁকে নিজেদের দলেরই একজন মনে করেন।
কথোপকথনের একপর্যায়ে ফারাহ খান জানান, তাঁর পুরুষ বন্ধুরা মাঝেমধ্যেই জানতে চান সানিয়া সত্যিই সিঙ্গেল কি না। তখন সানিয়া স্পষ্ট করে জানান যে তিনি বাস্তবিকই সিঙ্গেল। তবে অঙ্গদ যখন ফের প্রশ্ন করেন যে কোনো পুরুষের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটানোর কথা তাঁর মনে হয় কি না, তখন ফারাহ মজা করে বলেন যে সানিয়া যে এমন কোনো মুহূর্ত কাটাচ্ছেন না, তা অঙ্গদ কীভাবে জানেন! প্রথমে বান্ধবী ফারাহর কথায় সায় দিলেও এরপর হাসতে হাসতে সানিয়া বলেন, তাঁর জীবনে কোনো পুরুষ নেই, আবার থাকতেও পারে! তবে এই মন্তব্যের পরই জল্পনা তুঙ্গে উঠলে তিনি পরিষ্কার করে দেন যে নিছক মজা করেই এমন কথা বলেছেন এবং তিনি এখনও সিঙ্গেলই রয়েছেন।
উল্লেখ্য, ২০১০ সালের ১২ এপ্রিল পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সানিয়া। দীর্ঘ প্রায় ১৩ বছরের দাম্পত্য জীবনের পর ২০২৩ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায় এবং পরবর্তীতে ২০২৪ সালে পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন শোয়েব। বিচ্ছেদের পর বর্তমানে একমাত্র ছেলে ইজহান মির্জা মালিককে নিয়েই নিজের জীবন এগিয়ে নিয়ে চলেছেন সানিয়া। তিনি জানান, ছেলে ইজহানও টেনিস খেলে, তবে মায়ের মতো এই খেলার প্রতি তার বিশেষ কোনো আগ্রহ না থাকলেও সামগ্রিকভাবে খেলাধুলোর প্রতি তার বেশ ভালো ঝোঁক রয়েছে।
ক্যাটাগরি: বিনোদন / খেলাধুলা
সূত্র: গালফ নিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন