দিকপাল

পরগাছা মন্তব্যের মোক্ষম জবাব দিলেন অপু বিশ্বাস


বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | ০২:৫৩ পি এম | প্রিন্ট সংস্করণ

পরগাছা মন্তব্যের মোক্ষম জবাব দিলেন অপু বিশ্বাস
ছবি : সংগ্রহীত

ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে মন্তব্যের জেরে ঢালিউডের দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও পরীমনির মধ্যকার বাকযুদ্ধ সোশ্যাল মিডিয়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে। পরীমনির একটি আক্রমণাত্মক পোস্ট এবং ‘পরগাছার রানি’ বলে কটূক্তির পর এবার সংবাদমাধ্যমের সামনে এসে তার তীব্র জবাব দিয়েছেন অপু বিশ্বাস।

গত রোববার (১৫ নভেম্বর ২০২৬) গণমাধ্যমের মুখোমুখি হয়ে পরীমনির মন্তব্যের কড়া জবাব দিয়ে অপু বিশ্বাস বলেন, ‘যার ২৫টা সিনেমার মধ্যে ২০টা সিনেমাই ফ্লপ, ৫টা আন্ডার প্রোডাকশন—সেই মানুষ আমার জায়গায় আমার লেভেলে আসার পর আমাকে নিয়ে যেন পোস্ট করে। দ্যাটস ইট, আর কোনো কথা বলতে চাই না।’

এর আগে ব্র্যান্ড প্রমোশন নিয়ে অপু বিশ্বাসের ‘লাইভে এসে প্রমোট করলেই কেউ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না’ মন্তব্যের প্রতিক্রিয়ায় পরীমনি তাকে ‘পরগাছার রানি’ বলে সামাজিক মাধ্যমে খোঁচা দিয়েছিলেন। সেই প্রসঙ্গে অপু আরও জানান যে তিনি ফেসবুক সেভাবে ব্যবহার করেন না এবং যারা তাকে নিয়ে স্ট্যাটাস দেয়, তারা মূলত তাকে বেচতে চায়।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬


পরগাছা মন্তব্যের মোক্ষম জবাব দিলেন অপু বিশ্বাস

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে মন্তব্যের জেরে ঢালিউডের দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও পরীমনির মধ্যকার বাকযুদ্ধ সোশ্যাল মিডিয়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে। পরীমনির একটি আক্রমণাত্মক পোস্ট এবং ‘পরগাছার রানি’ বলে কটূক্তির পর এবার সংবাদমাধ্যমের সামনে এসে তার তীব্র জবাব দিয়েছেন অপু বিশ্বাস।

গত রোববার (১৫ নভেম্বর ২০২৬) গণমাধ্যমের মুখোমুখি হয়ে পরীমনির মন্তব্যের কড়া জবাব দিয়ে অপু বিশ্বাস বলেন, ‘যার ২৫টা সিনেমার মধ্যে ২০টা সিনেমাই ফ্লপ, ৫টা আন্ডার প্রোডাকশন—সেই মানুষ আমার জায়গায় আমার লেভেলে আসার পর আমাকে নিয়ে যেন পোস্ট করে। দ্যাটস ইট, আর কোনো কথা বলতে চাই না।’

এর আগে ব্র্যান্ড প্রমোশন নিয়ে অপু বিশ্বাসের ‘লাইভে এসে প্রমোট করলেই কেউ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না’ মন্তব্যের প্রতিক্রিয়ায় পরীমনি তাকে ‘পরগাছার রানি’ বলে সামাজিক মাধ্যমে খোঁচা দিয়েছিলেন। সেই প্রসঙ্গে অপু আরও জানান যে তিনি ফেসবুক সেভাবে ব্যবহার করেন না এবং যারা তাকে নিয়ে স্ট্যাটাস দেয়, তারা মূলত তাকে বেচতে চায়।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল