দিকপাল

ঋতু পরিবর্তনে সুস্থ থাকতে পান করুন ভেষজ আয়ুর্বেদ চা

লাইফস্টাইল দিকপাল২৪
লাইফস্টাইল দিকপাল২৪
প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | ০৭:১৬ এ এম | প্রিন্ট সংস্করণ

ঋতু পরিবর্তনে সুস্থ থাকতে পান করুন ভেষজ আয়ুর্বেদ চা
ছবি : সংগ্রহীত

আয়ুর্বেদ চা হলো ভেষজ নানা ধরনের মশলা এবং গাছের শেকড় দিয়ে তৈরি এক ধরণের বিশেষ পানীয়। এতে সাধারণত কোনো চায়ের পাতা থাকে না। প্রাকৃতিকভাবে ক্যাফেইনমুক্ত এই চা নিয়মিত খাওয়ার অভ্যাসে রয়েছে একাধিক স্বাস্থ্যগত উপকারিতা।

বিশেষজ্ঞরা বলছেন, ঋতু পরিবর্তনের এই মৌসুমে ঠান্ডা-জ্বর-কাশিসহ একাধিক রোগে আক্রান্তের ঝুঁকি বাড়তে শুরু করে। আর এই ঝুঁকি অনেকটাই কমিয়ে দিতে পারে আয়ুর্বেদ চা।

আয়ুর্বেদ চায়ের প্রধান বৈশিষ্ট্য ও উপকারিতা

শরীরের ভারসাম্য রক্ষা: আয়ুর্বেদ শাস্ত্রে উল্লেখ রয়েছে, মানব শরীরে মূলত তিনটি দোষ—বাত, পিত্ত ও কফের ভারসাম্যহীনতা থেকে মানুষ অসুস্থ হয়ে পড়ে। অসুস্থতা ঠেকাতে ও শারীরিক ভারসাম্য বজায় রাখতে এই চা বিশেষভাবে কার্যকর।

হজমশক্তি বৃদ্ধি: আয়ুর্বেদ চায়ে থাকা আদা, দারুচিনি, এলাচ, মৌরি ও গোলমরিচ হজমশক্তি বা অগ্নি বাড়াতে এবং পেটের গ্যাস দূর করতে সাহায্য করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা: তুলসি, হলুদ বা অশ্বগন্ধা মেশানো চা সর্দি-কাশি, প্রদাহ ও মানসিক অবসাদ কমাতে দারুণ উপকারী।

প্রয়োজনীয় উপকরণ

এই চা তৈরি করতে যে সমস্ত উপকরণ প্রয়োজন হবে—

আদা, তেজপাতা, লং, দারুচিনি, এলাচ, শাদা ও কালো গোলমরিচ, লেবুর রস, তুলসি পাতা, পুদিনা পাতা, মধু (পরিমাণমতো)

চাইলে আপনার পছন্দমতো আরও ভেষজ উপাদান এই তালিকায় যোগ করতে পারেন।

যেভাবে তৈরি করবেন

১. দুই কাপ পানির সাথে প্রস্তুত করা ভেষজ বা মশলাগুলো দিয়ে মিডিয়াম আঁচে পানি গরম করুন।

২. প্রথম বলগের পর চুলার আঁচ মৃদু করুন এবং সসপ্যানে ঢাকনা দিয়ে দিন।

৩. মৃদু আঁচে ঢাকনাযুক্ত অবস্থায় সসপ্যানটি ২ মিনিট রাখুন।

৪. চায়ের পানি শুকিয়ে যখন দুই কাপ থেকে এক কাপে নেমে আসবে, তখন চুলা থেকে নামিয়ে ফেলুন।

৫. পরিবেশনের আগে কাপে ঢেলে পছন্দমতো পরিমাণমতো মধু মিশিয়ে উপভোগ করুন।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ঋতু পরিবর্তনে সুস্থ থাকতে পান করুন ভেষজ আয়ুর্বেদ চা

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল