বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও সিনেমাটি মুক্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আমদানির অনুমতির জন্য আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছে পরিবেশনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠানটির কর্ণধার ও নির্মাতা অনন্য মামুন জানান, বাংলাদেশের দর্শকদের জন্য ছবিটি নিয়ে আসতে তাঁরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন এবং এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। তবে এর চূড়ান্ত মুক্তি সম্পূর্ণভাবে সরকারি অনুমোদনের ওপর নির্ভর করছে।
সাফটা চুক্তির আওতার পরিকল্পনা অনুযায়ী ‘কিং’ সিনেমাটি বাংলাদেশে আমদানির বিপরীতে এম এ রাহিম পরিচালিত বাংলাদেশি সিনেমা ‘জংলি’ ভারতে মুক্তি দেওয়া হতে পারে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় শাহরুখ খানের সঙ্গে তাঁর মেয়ে সুহানা খানও অভিনয় করেছেন। এছাড়া তারকাবহুল এই ছবিতে আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও রাঘব জুয়ালসহ অনেকে। সব প্রক্রিয়া ঠিকঠাক থাকলে আগামী ২৪ ডিসেম্বরই দেশের বড় পর্দায় মুক্তি পাবে বহুল আলোচিত এই চলচ্চিত্রটি।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন