দিকপাল

মণিপুরের উখরুলে অতর্কিত স্নাইপার হামলা, চার নাগা নিহত


শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ | ০৪:৪২ এ এম | প্রিন্ট সংস্করণ

মণিপুরের উখরুলে অতর্কিত স্নাইপার হামলা, চার নাগা নিহত

ডিসেম্বর মাসকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অবৈধ প্রবেশ রোধ এবং যেকোনো ধরনের নাশকতামূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে নজরদারি ও সতর্কতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্তে মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধেও টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। 

গত শনিবার (১৪ নভেম্বর ২০২৬) দুপুরে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাতলাবন এলাকায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী এসব তথ্য জানান। তিনি বলেন, সীমান্তের স্পর্শকাতর স্থানগুলো চিহ্নিত করে স্থানীয় বাসিন্দা ও সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা, সার্চলাইট ও প্রয়োজনে ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে।  

এছাড়া বিগত দিনে সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হয়েছে এবং গত এক বছরে মানব পাচার ও চোরাচালানবিরোধী অভিযানে ২১ জন আসামিকে আটকের পাশাপাশি বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬


মণিপুরের উখরুলে অতর্কিত স্নাইপার হামলা, চার নাগা নিহত

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

ডিসেম্বর মাসকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অবৈধ প্রবেশ রোধ এবং যেকোনো ধরনের নাশকতামূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে নজরদারি ও সতর্কতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্তে মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধেও টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। 

গত শনিবার (১৪ নভেম্বর ২০২৬) দুপুরে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাতলাবন এলাকায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী এসব তথ্য জানান। তিনি বলেন, সীমান্তের স্পর্শকাতর স্থানগুলো চিহ্নিত করে স্থানীয় বাসিন্দা ও সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা, সার্চলাইট ও প্রয়োজনে ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে।  

এছাড়া বিগত দিনে সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হয়েছে এবং গত এক বছরে মানব পাচার ও চোরাচালানবিরোধী অভিযানে ২১ জন আসামিকে আটকের পাশাপাশি বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বলে জানান তিনি।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল