দিকপাল

‘নন-পলাতক আ. লীগ’ সভাপতি কামাল উদ্দিন আটক


অভিলাষ মাহমুদ
অভিলাষ মাহমুদ সাব-এডিটর
প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ | ১১:৪০ এ এম | প্রিন্ট সংস্করণ

‘নন-পলাতক আ. লীগ’ সভাপতি কামাল উদ্দিন আটক
ছবি : সংগ্রহীত

নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি দাবি করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা অ্যাডভোকেট এম কামাল উদ্দিনকে আটক করেছে পুলিশ।

গত শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে স্থানীয় লোকজন তাকে ঘেরাও করে আটক করার পর পুলিশের হাতে সোপর্দ করেন।

কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার তীথংকর দাশ আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, কামাল উদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের বহিষ্কৃত আইনবিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম আদালতের সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি)। গত অক্টোবরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়ে তার বক্তব্য ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়লে তিনি ব্যাপক আলোচনায় আসেন।

সূত্র: পুলিশ ও স্থানীয় সূত্র

বিষয় : ‘নন-পলাতক আ. লীগ’ সভাপতি কামাল উদ্দিন আটক

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬


‘নন-পলাতক আ. লীগ’ সভাপতি কামাল উদ্দিন আটক

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি দাবি করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা অ্যাডভোকেট এম কামাল উদ্দিনকে আটক করেছে পুলিশ।

গত শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে স্থানীয় লোকজন তাকে ঘেরাও করে আটক করার পর পুলিশের হাতে সোপর্দ করেন।

কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার তীথংকর দাশ আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, কামাল উদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের বহিষ্কৃত আইনবিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম আদালতের সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি)। গত অক্টোবরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়ে তার বক্তব্য ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়লে তিনি ব্যাপক আলোচনায় আসেন।

সূত্র: পুলিশ ও স্থানীয় সূত্র


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল