ধর্মীয় বিশ্বাসের কারণে প্রচলিত সুদভিত্তিক শিক্ষা ঋণ নিতে অনিচ্ছুক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ‘অল্টারনেটিভ স্টুডেন্ট ফাইন্যান্স’ নামে সুদবিহীন বিকল্প ঋণ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য সরকার। ইসলামি শরিয়াহভিত্তিক এই অর্থায়ন ব্যবস্থায় সরাসরি কোনো সুদ রাখা হচ্ছে না।
বুধবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইসলামি বিধান অনুযায়ী সুদ গ্রহণ ও প্রদান নিষিদ্ধ হওয়ায় প্রচলিত শিক্ষা ঋণের বিকল্প হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে নতুন এই ব্যবস্থা চালুর সম্ভাবনা রয়েছে। নতুন এই ব্যবস্থায় সরাসরি সুদ নেওয়ার পরিবর্তে ইসলামি অর্থায়নের ‘তাকাফুল’ বা পারস্পরিক আর্থিক সহযোগিতার নীতির আলোকে শিক্ষার্থীদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ ‘অবদান’ হিসেবে নেওয়া হবে। প্রচলিত শিক্ষা ঋণের অর্থ সরকারের সাধারণ তহবিলে জমা হলেও এই ব্যবস্থার অর্থ পৃথক তহবিলে সংরক্ষণ করে পরবর্তীতে তা অন্য শিক্ষার্থীদের সহায়তায় ব্যবহার করা হবে।
সরকার জানিয়েছে, এই সুবিধা শুধু মুসলিম শিক্ষার্থীদের জন্য সীমাবদ্ধ নয়, সব ধর্মের শিক্ষার্থীরাই এতে অংশ নিতে পারবেন। এর আগে ২০২১ সালের এক জরিপে দেখা গেছে, প্রায় ৮০ শতাংশ ব্রিটিশ মুসলিম শিক্ষার্থী প্রচলিত শিক্ষা ঋণ নেওয়া নিয়ে ধর্মীয় ও মানসিক দ্বন্দ্বে ভোগেন। ইতোমধ্যে ইউনিভার্সিটি অব ব্রিস্টল, ইউনিভার্সিটি অব লিডস, ইউনিভার্সিটি কলেজ লন্ডনসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এ বিষয়ে প্রচার শুরু করেছে।
তবে এই উদ্যোগ নিয়ে বিতর্কও রয়েছে। রিফর্ম পার্টির শিক্ষা বিষয়ক মুখপাত্র সুয়েলা ব্রাভারম্যান এটিকে ‘জঘন্য’ এবং ‘দ্বি-স্তরীয় শিক্ষা ব্যবস্থা’ তৈরির উদ্যোগ বলে সমালোচনা করেছেন। অন্যদিকে সরকার জানিয়েছে, এটি কোনো বিশেষ গোষ্ঠীকে বাড়তি সুবিধা দেওয়ার প্রকল্প নয়, বরং ধর্মীয় বিশ্বাসের সঙ্গে আপস না করে উচ্চশিক্ষার সুযোগ তৈরি করাই এর মূল উদ্দেশ্য। ইসলামিক ফাইন্যান্স কাউন্সিল ইউকের সহযোগিতায় এই প্রকল্পের পেছনে ইতোমধ্যে ৩ লাখ ৬৫ হাজার পাউন্ডের বেশি ব্যয় করা হয়েছে।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন