দিকপাল

ইয়াবা, চোলাইমদ ও ১৭ লাখ টাকাসহ ফেনীর বেদেপল্লী থেকে আটক ১৪


নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | ১০:২৯ এ এম | প্রিন্ট সংস্করণ

ইয়াবা, চোলাইমদ ও ১৭ লাখ টাকাসহ ফেনীর বেদেপল্লী থেকে আটক ১৪
ছবি : সংগ্রহীত

মুস্তাফা মুহিত, ফেনী: ফেনীর লালপোল বেদেপল্লীতে ব্যাপক অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪১ বান্ডেল ফুয়েল পেপার, ৩০ লিটার চোলাইমদ, মাদক বিক্রির নগদ ১৭ লাখ ৫২ হাজার ৬০০ টাকা এবং টাকা গণনার একটি মেশিন উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ফেনী মডেল থানার অধীন ৬ নম্বর কালিদহ ইউনিয়নের লালপোল বেদেপল্লীতে এ অভিযান পরিচালনা করা হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, ফেনীর পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সহকারী কমিশনার (ভূমি), সদর এবং ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশ পরিদর্শক (অপারেশন) সাজেদ কামালসহ প্রায় ১০০ জন পুলিশ সদস্য অংশ নেন।

অভিযানকালে চিহ্নিত মাদক কারবারি সোহেলের বসতঘর ও অফিসকক্ষে তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্য, নগদ টাকা ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারের সঙ্গে জড়িত সন্দেহে মোট ১৪ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ফেনী মডেল থানা এলাকার মাদকপ্রবণ স্থানগুলোতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

বিষয় : আটক ইয়াবা ফেনী লালপোল

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬


ইয়াবা, চোলাইমদ ও ১৭ লাখ টাকাসহ ফেনীর বেদেপল্লী থেকে আটক ১৪

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

মুস্তাফা মুহিত, ফেনী: ফেনীর লালপোল বেদেপল্লীতে ব্যাপক অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪১ বান্ডেল ফুয়েল পেপার, ৩০ লিটার চোলাইমদ, মাদক বিক্রির নগদ ১৭ লাখ ৫২ হাজার ৬০০ টাকা এবং টাকা গণনার একটি মেশিন উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ফেনী মডেল থানার অধীন ৬ নম্বর কালিদহ ইউনিয়নের লালপোল বেদেপল্লীতে এ অভিযান পরিচালনা করা হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, ফেনীর পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সহকারী কমিশনার (ভূমি), সদর এবং ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশ পরিদর্শক (অপারেশন) সাজেদ কামালসহ প্রায় ১০০ জন পুলিশ সদস্য অংশ নেন।

অভিযানকালে চিহ্নিত মাদক কারবারি সোহেলের বসতঘর ও অফিসকক্ষে তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্য, নগদ টাকা ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারের সঙ্গে জড়িত সন্দেহে মোট ১৪ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ফেনী মডেল থানা এলাকার মাদকপ্রবণ স্থানগুলোতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল