দিকপাল

মিরপুরে শ্রমিক বিক্ষোভের ঘটনায় কঠোর পদক্ষেপ, গ্রেপ্তার ২৯


অভিলাষ মাহমুদ
অভিলাষ মাহমুদ সাব-এডিটর
প্রকাশ : সোমবার, ০২ নভেম্বর ২০২৬ | ০২:০২ পি এম | প্রিন্ট সংস্করণ

মিরপুরে শ্রমিক বিক্ষোভের ঘটনায় কঠোর পদক্ষেপ, গ্রেপ্তার ২৯
ছবি : সংগ্রহীত

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের চলমান বিক্ষোভের ঘটনায় এখন পর্যন্ত মোট পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ কঠোর ও সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে।

আজ সোমবার (২ নভেম্বর ২০২৬) দুপুরে পুলিশের এডিশনাল ডিআইজি মহিদুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, সকাল থেকে মিরপুর এলাকা থেকে বিশৃঙ্খলার অভিযোগে ২৯ জনকে আটক করা হয়েছে। এর আগে গত রোববারও মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ওইদিনের পর থেকে মিরপুর, গাজীপুর, সাভার ও আশুলিয়ার বিভিন্ন ঘটনায় মোট অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সোমবার সকাল থেকেই মিরপুর এলাকার বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়, যার ফলে বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ প্রশাসন জানিয়েছে, শ্রমিক আন্দোলনের আড়ালে রাজনৈতিক পরিচয়ে কেউ যাতে দেশে নতুন করে কোনো অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, সে বিষয়ে তারা অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


মিরপুরে শ্রমিক বিক্ষোভের ঘটনায় কঠোর পদক্ষেপ, গ্রেপ্তার ২৯

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের চলমান বিক্ষোভের ঘটনায় এখন পর্যন্ত মোট পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ কঠোর ও সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে।

আজ সোমবার (২ নভেম্বর ২০২৬) দুপুরে পুলিশের এডিশনাল ডিআইজি মহিদুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, সকাল থেকে মিরপুর এলাকা থেকে বিশৃঙ্খলার অভিযোগে ২৯ জনকে আটক করা হয়েছে। এর আগে গত রোববারও মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ওইদিনের পর থেকে মিরপুর, গাজীপুর, সাভার ও আশুলিয়ার বিভিন্ন ঘটনায় মোট অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সোমবার সকাল থেকেই মিরপুর এলাকার বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়, যার ফলে বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ প্রশাসন জানিয়েছে, শ্রমিক আন্দোলনের আড়ালে রাজনৈতিক পরিচয়ে কেউ যাতে দেশে নতুন করে কোনো অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, সে বিষয়ে তারা অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল