খুলনার খালিশপুর এলাকার একটি ব্যাচেলর মেস থেকে এক তরুণীসহ মমতাজির বিল্লাহ (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক সাতক্ষীরা জেলার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা গোলাম ফারুকের ছেলে বলে জানা গেছে।
গত রবিবার (২৫ অক্টোবর ২০২৬) বিকেলে নগরীর মুজগুন্নি আবাসিক এলাকার ২১ নম্বর সড়কের একটি ভবনের চারতলার মেস থেকে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাদের আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মমতাজির বিল্লাহ নামের ওই যুবক বিকেলে এক তরুণীকে নিয়ে গোপনীয়তার সাথে মেসে প্রবেশ করলে মেসের অন্য সদস্য ও আশপাশের অধিবাসীদের সন্দেহ হয়। পরবর্তীতে স্থানীয়রা একজোট হয়ে তাদের ভেতরে আটকে রেখে থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে খালিশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবক ও তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপকমিশনার ও স্থানীয় থানা পুলিশ জানিয়েছে, স্থানীয়দের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন