দিকপাল

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাঘের আক্রমণে আহত ৩, এলাকায় আতঙ্কের সৃষ্টি


নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ | ০৯:৪৫ পি এম | প্রিন্ট সংস্করণ

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাঘের আক্রমণে আহত ৩, এলাকায় আতঙ্কের সৃষ্টি
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতের অভ্যন্তর থেকে আসা একটি বাঘের আক্রমণে ৩ জন বাংলাদেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আজ রবিবার (২৫ অক্টোবর ২০২৬) বিকেল চারটার দিকে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্ত দিয়ে বাঘটি বাংলাদেশে প্রবেশ করে। স্থানীয় সূত্রে জানা যায়, ধানখেতে ছাগল খুঁজতে গিয়ে শরিফা বেগম নামে এক নারী প্রথমে বাঘের আক্রমণের শিকার হন। তাঁকে উদ্ধার করতে গিয়ে আফসার উদ্দিন ও নজরুল ইসলাম নামের আরও দুইজন বাঘের কামড় ও আঁচড়ে আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আল মামুন জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। গোতামারী ইউপি চেয়ারম্যান মোনাবেরুল হক মোনা জানান, বাঘটি বাংলাদেশে আসার খবর ছড়িয়ে পড়ার পর থেকে পুরো সীমান্ত এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, ঘটনাটি জেলা প্রশাসনের মাধ্যমে বন বিভাগকে অবহিত করা হয়েছে, তবে বর্তমানে বাঘটির সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করা যায়নি। 

আপনার মতামত লিখুন

দিকপাল

রোববার, ২৫ অক্টোবর ২০২৬


লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাঘের আক্রমণে আহত ৩, এলাকায় আতঙ্কের সৃষ্টি

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতের অভ্যন্তর থেকে আসা একটি বাঘের আক্রমণে ৩ জন বাংলাদেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আজ রবিবার (২৫ অক্টোবর ২০২৬) বিকেল চারটার দিকে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্ত দিয়ে বাঘটি বাংলাদেশে প্রবেশ করে। স্থানীয় সূত্রে জানা যায়, ধানখেতে ছাগল খুঁজতে গিয়ে শরিফা বেগম নামে এক নারী প্রথমে বাঘের আক্রমণের শিকার হন। তাঁকে উদ্ধার করতে গিয়ে আফসার উদ্দিন ও নজরুল ইসলাম নামের আরও দুইজন বাঘের কামড় ও আঁচড়ে আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আল মামুন জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। গোতামারী ইউপি চেয়ারম্যান মোনাবেরুল হক মোনা জানান, বাঘটি বাংলাদেশে আসার খবর ছড়িয়ে পড়ার পর থেকে পুরো সীমান্ত এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, ঘটনাটি জেলা প্রশাসনের মাধ্যমে বন বিভাগকে অবহিত করা হয়েছে, তবে বর্তমানে বাঘটির সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করা যায়নি। 


দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল