যানজট নিরসন ও পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে চট্টগ্রাম নগরে দেশের প্রথম চার লেনবিশিষ্ট সাইকেল ট্র্যাকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সাইকেল ট্র্যাকটির উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সার্বিক তত্ত্বাবধানে বাস্তবায়িত ‘চট্টগ্রাম এয়ারপোর্ট রোড সম্প্রসারণ ও অন্যান্য ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ অবকাঠামোটি নির্মাণ করা হয়। প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ এই চার লেন সড়কের মাঝখানে কার্বস্টোন দিয়ে তৈরি করা হয়েছে চমৎকার মিড আইল্যান্ড। এছাড়া সড়কের এক পাশে দৃষ্টিনন্দন ল্যান্ডস্কেপিং ওয়াকওয়ের সাথে পৃথক এই ডেডিকেটেড সাইকেল ট্র্যাক নির্মাণ করা হয়েছে।
উদ্বোধনী বক্তব্যে জানানো হয়, নগরের সাধারণ বাসিন্দা ও পর্যটকদের জন্য একটি নিরাপদ, আরামদায়ক এবং আধুনিক পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতেই চসিকের এই বিশেষ প্রয়াস। সাইকেল আরোহীদের জন্য সম্পূর্ণ আলাদা লেন থাকায় একদিকে যেমন সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমবে, অন্যদিকে নগরীতে জ্বালানিবিহীন ও পরিবেশবান্ধব বাহন ব্যবহারে সাধারণ মানুষ উৎসাহিত হবে। সেই সাথে এটি নগরবাসীর মধ্যে শারীরিক কসরত ও স্বাস্থ্যসচেতন জীবনযাপনের অভ্যাসে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে চার লেনের সাইকেল ট্র্যাকটি সাধারণ সাইকেল আরোহী ও পর্যটকদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন