দিকপাল

পটুয়াখালীতে নবাগত ডিসির সভায় অস্ত্র মামলার আসামির বক্তব্য, সমালোচনার ঝড়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ | ১২:০০ পি এম | প্রিন্ট সংস্করণ

পটুয়াখালীতে নবাগত ডিসির সভায় অস্ত্র মামলার আসামির বক্তব্য, সমালোচনার ঝড়

পটুয়াখালীর মির্জাগঞ্জে নবাগত জেলা প্রশাসকের (ডিসি) সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় অস্ত্র আইনের মামলায় পুলিশের চার্জশিটভুক্ত আসামি এবং দল থেকে বহিষ্কৃত বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন ফরাজীর উপস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ও সাধারণ মানুষের মধ্যে তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা প্রশাসনের অফিসার্স ক্লাবে আয়োজিত উক্ত সভায় তিনি বক্তব্য প্রদান করলে তাঁর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। 

মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে বরখাস্ত হওয়া জাহাঙ্গীর হোসেন ফরাজী পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকী) আসনের সংসদ সদস্য আলহাজ আলতাফ হোসেন চৌধুরীর প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির উপস্থিতিতে পর্যায়ক্রমে বক্তব্য দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর নবাগত জেলা প্রশাসক (ডিসি) চৌধুরী আশরাফুল করীম। সভায় অন্যদের মধ্যে মির্জাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম ফারুক মুন্সি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সিসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

পুলিশের নথি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ নভেম্বর ভোরে সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে নিজ বাসভবন থেকে একটি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেফতার হন জাহাঙ্গীর হোসেন ফরাজী। এ ঘটনায় মির্জাগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর তদন্ত কর্মকর্তা খান নুরুল ইসলাম আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন। বর্তমানে মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন। অস্ত্র মামলায় গ্রেফতারের পর বিএনপি কেন্দ্রীয় কমিটি তাকে বহিষ্কার করলেও পরবর্তীতে তাঁর প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছিল।

আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হওয়া অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামির ডিসির সরকারি মতবিনিময় সভায় প্রধান বক্তা বা অতিথিদের তালিকায় বক্তব্য দেওয়া নিয়ে পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান অসন্তোষ প্রকাশ করে জানান, ঘটনাটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 

এ বিষয়ে ইউএনও শেখ রাসেল জানান, স্থানীয় সংসদ সদস্যের পরমর্শ ও প্রতিনিধি হওয়ার কারণেই তাঁকে উপজেলা প্রশাসনের উক্ত মতবিনিময় অনুষ্ঠানে আমন্ত্রণ জানান হয়েছিল।

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

পটুয়াখালীতে নবাগত ডিসির সভায় অস্ত্র মামলার আসামির বক্তব্য, সমালোচনার ঝড়

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল