দিকপাল

গুইমারায় বিজিবির অভিযানে জব্দ ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | ১০:০০ পি এম | প্রিন্ট সংস্করণ

গুইমারায় বিজিবির অভিযানে জব্দ ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

খাগড়াছড়ির গুইমারা সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়নের বিশেষ অভিযানে জব্দ করা প্রায় ৩ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য জনসম্মুখে ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার (৭ অক্টোবর) রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত সীমান্ত এলাকায় বিজিবির বিভিন্ন ব্যাটালিয়ন ধারাবাহিক অভিযান চালিয়ে আনুমানিক ৩ কোটি টাকা মূল্যের এসব মাদকদ্রব্য আটক করে। জব্দকৃত মাদকের মধ্যে ছিল ভারতীয় বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের মদ, সিগারেট, ইয়াবা এবং নানা প্রকার তামাকজাতীয় মাদকদ্রব্য।

মাদকদ্রব্য ধ্বংসকরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিজিবি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান সম্পূর্ণ বন্ধে বিজিবির কঠোর অভিযান অব্যাহত থাকবে।" মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার এবং বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

উক্ত মাদক ধ্বংস অনুষ্ঠানে গুইমারা সেক্টর কমান্ডারসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

গুইমারায় বিজিবির অভিযানে জব্দ ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

খাগড়াছড়ির গুইমারা সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়নের বিশেষ অভিযানে জব্দ করা প্রায় ৩ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য জনসম্মুখে ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার (৭ অক্টোবর) রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত সীমান্ত এলাকায় বিজিবির বিভিন্ন ব্যাটালিয়ন ধারাবাহিক অভিযান চালিয়ে আনুমানিক ৩ কোটি টাকা মূল্যের এসব মাদকদ্রব্য আটক করে। জব্দকৃত মাদকের মধ্যে ছিল ভারতীয় বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের মদ, সিগারেট, ইয়াবা এবং নানা প্রকার তামাকজাতীয় মাদকদ্রব্য।

মাদকদ্রব্য ধ্বংসকরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিজিবি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান সম্পূর্ণ বন্ধে বিজিবির কঠোর অভিযান অব্যাহত থাকবে।" মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার এবং বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

উক্ত মাদক ধ্বংস অনুষ্ঠানে গুইমারা সেক্টর কমান্ডারসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল