দিকপাল

‘আই হ্যাভ আ প্ল্যান’ অডিও নিয়ে আইনি পদক্ষেপে যাচ্ছেন তাসরিফ খান, জিডি করার সিদ্ধান্ত

প্রকাশ : মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ | ০৯:২৭ পি এম | প্রিন্ট সংস্করণ

‘আই হ্যাভ আ প্ল্যান’ অডিও নিয়ে আইনি পদক্ষেপে যাচ্ছেন তাসরিফ খান, জিডি করার সিদ্ধান্ত

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ‘আই হ্যাভ আ প্ল্যান’ শিরোনামের একটি বিতর্কিত অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান। নিজের কনসার্টের ভিডিও ফুটেজের সঙ্গে এআই-সংশ্লেষিত কণ্ঠ যুক্ত করে বিকৃতভাবে গানটি তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। 

মঙ্গলবার (৬ অক্টোবর) তাসরিফ খান জানান, তাঁর কোনো প্রকার অনুমতি বা সম্পৃক্ততা ছাড়াই তৈরি করা এই অডিও-ভিজ্যুয়ালটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। মূলত তাঁকে হয়রানি ও রাজনৈতিকভাবে বিভ্রান্ত করতেই এটি তৈরি করা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, “আমি আজ বা আগামীকালের মধ্যে একটি সাধারণ ডায়েরি (জিডি) করব।”

ভাইরাল হওয়া গানটি সম্পূর্ণ এআই দিয়ে তৈরি দাবি করে তাসরিফ বলেন, “আমি ৯৯ দশমিক ৯৯ শতাংশ নিশ্চিত এটি এআই প্রযুক্তি দিয়ে তৈরি। এটি কারও প্রকৃত গান বা সুর হতে পারে না। কোনো একটি বিশেষ উদ্দেশ্যে আমাকে হয়রানি করতেই কনসার্টের ফুটেজ যুক্ত করে এই অডিওটি বানানো হয়েছে।” 

বিষয়টির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে জানিয়ে এই শিল্পী আরও বলেন, “অডিওটিতে সরকারের বিষয়ে বিতর্কিত মন্তব্যের সঙ্গে আমার কনসার্টের দৃশ্য যুক্ত করা হয়েছে। মনে হচ্ছে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা চালানো হয়েছে— একদিকে সরকারকে হেয় করা, অন্যদিকে আমার ছবি ব্যবহার করে আমাকে বিতর্কে জড়ানো।”

প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও বর্তমানে শতাধিক পেজে এটি ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমের সাইবার রিপোর্টিং ব্যবস্থার মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। ব্যাপকভাবে পুনঃআপলোড হতে থাকায় বিস্তার ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন এই শিল্পী। এ কারণেই দ্রুত জিডি করার পাশাপাশি বিষয়টি আইনগতভাবে মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

‘আই হ্যাভ আ প্ল্যান’ অডিও নিয়ে আইনি পদক্ষেপে যাচ্ছেন তাসরিফ খান, জিডি করার সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ‘আই হ্যাভ আ প্ল্যান’ শিরোনামের একটি বিতর্কিত অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান। নিজের কনসার্টের ভিডিও ফুটেজের সঙ্গে এআই-সংশ্লেষিত কণ্ঠ যুক্ত করে বিকৃতভাবে গানটি তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। 

মঙ্গলবার (৬ অক্টোবর) তাসরিফ খান জানান, তাঁর কোনো প্রকার অনুমতি বা সম্পৃক্ততা ছাড়াই তৈরি করা এই অডিও-ভিজ্যুয়ালটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। মূলত তাঁকে হয়রানি ও রাজনৈতিকভাবে বিভ্রান্ত করতেই এটি তৈরি করা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, “আমি আজ বা আগামীকালের মধ্যে একটি সাধারণ ডায়েরি (জিডি) করব।”

ভাইরাল হওয়া গানটি সম্পূর্ণ এআই দিয়ে তৈরি দাবি করে তাসরিফ বলেন, “আমি ৯৯ দশমিক ৯৯ শতাংশ নিশ্চিত এটি এআই প্রযুক্তি দিয়ে তৈরি। এটি কারও প্রকৃত গান বা সুর হতে পারে না। কোনো একটি বিশেষ উদ্দেশ্যে আমাকে হয়রানি করতেই কনসার্টের ফুটেজ যুক্ত করে এই অডিওটি বানানো হয়েছে।” 

বিষয়টির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে জানিয়ে এই শিল্পী আরও বলেন, “অডিওটিতে সরকারের বিষয়ে বিতর্কিত মন্তব্যের সঙ্গে আমার কনসার্টের দৃশ্য যুক্ত করা হয়েছে। মনে হচ্ছে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা চালানো হয়েছে— একদিকে সরকারকে হেয় করা, অন্যদিকে আমার ছবি ব্যবহার করে আমাকে বিতর্কে জড়ানো।”

প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও বর্তমানে শতাধিক পেজে এটি ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমের সাইবার রিপোর্টিং ব্যবস্থার মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। ব্যাপকভাবে পুনঃআপলোড হতে থাকায় বিস্তার ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন এই শিল্পী। এ কারণেই দ্রুত জিডি করার পাশাপাশি বিষয়টি আইনগতভাবে মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল