দিকপাল

ট্রেনের ড্রাইভার ক্যাবে ছারপোকার উপদ্রব: যুক্তরাজ্যে একাধিক রুটে ট্রেন যাত্রা বাতিল

শামিমা লিয়া
শামিমা লিয়া আন্তর্জাতিক ডেস্ক এডিটর
প্রকাশ : মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ | ০৯:১৩ পি এম | প্রিন্ট সংস্করণ

ট্রেনের ড্রাইভার ক্যাবে ছারপোকার উপদ্রব: যুক্তরাজ্যে একাধিক রুটে ট্রেন যাত্রা বাতিল

যুক্তরাজ্যের দক্ষিণ অঞ্চলের কেন্ট, ইস্ট সাসেক্স ও গ্রেটার লন্ডনে চলাচলকারী ট্রেন সেবা ‘সাউথইস্টার্ন’-এর ট্রেনের ড্রাইভার ক্যাবে ছারপোকা (বেডবাগ) দেখা দেওয়ায় বেশ কিছু রুটে ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এতে চালক ও কর্মীদের নিরাপত্তা এবং যাত্রীদের যাতায়াত নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

প্রতিবেদন অনুযায়ী, গত ২২ সেপ্টেম্বর প্রথমবারের মতো ট্রেনের চালক কক্ষে ছারপোকা শনাক্ত হয়। ট্রেন চালকেরা তাঁদের ড্রাইভিং ক্যাবে ও ব্যাগের ওপর ছারপোকা হেঁটে বেড়াতে দেখেন। সংক্রামিত ট্রেনের ড্রাইভার ক্যাবে উঠতে চালকেরা অস্বীকৃতি জানান এবং পর্যাপ্ত সুরক্ষাসামগ্রী বা পিপিই (যেমন: বিশেষ শাদা পোশাক) না পাওয়া পর্যন্ত ট্রেনে উঠতে অপারগতা প্রকাশ করেন। এর ফলে ট্রেনের একাধিক নির্ধারিত যাত্রা বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

তথ্যসূত্র অনুযায়ী, ইস্ট সাসেক্সের হেস্টিংসের কাছে অবস্থিত ‘ওয়েস্ট মেরিনা ট্রেইন কেয়ার ডিপো’ থেকে এই উপদ্রব ছড়িয়ে পড়েছে। এই ডিপোটি লন্ডন ও কেন্টের মধ্যবর্তী রুটে সেবা দিয়ে থাকে। মূলত ব্যাটল, টানব্রিজ ওয়েলস ও সেভেনওকস রুটে চলাচলকারী মোট চারটি ট্রেনে ছারপোকার খবরের মধ্যে দুটিতে নিশ্চিতভাবে ছারপোকার উপস্থিতি মেলে। কর্মীদের কাছে এটি ‘বেডবাগ এক্সপ্রেস’ নামে পরিচিতি পায়। সংক্রমণ রুখতে সংশ্লিষ্ট ট্রেনগুলোর আক্রান্ত দুটি কামরা ও চালক কক্ষ তালাবদ্ধ রেখে এবং যাত্রীদের ব্যবহারের বাইরে রেখে কেবল ডিপোতে ফেরত নেওয়ার সুবিধার্থে সাময়িকভাবে চালানো হয়েছিল। পরবর্তীতে ট্রেনগুলো ডিপোতে নিয়ে কীটনাশক প্রয়োগের মাধ্যমে বিশ্বস্ততার সঙ্গে জীবাণুমুক্ত করা হয়। 

রেল, মেরিটাইম অ্যান্ড ট্র্যান্সপোর্ট (আরএমটি) ইউনিয়ন জানিয়েছে, তারা জটিল এই পরিস্থিতি মোকাবিলায় এবং কর্মী ও যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।

এদিকে সাউথইস্টার্ন-এর চালক বিভাগের প্রধান (হেড অব ড্রাইভার্স) ওলি টার্নার জানান, “আমাদের চালকদের সঙ্গে অত্যন্ত সুদৃঢ় সম্পর্ক রয়েছে এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনা সামাল দিতে তাঁরা পূর্ণ সহযোগিতা করেছেন। ছারপোকা ধরা পড়ার বিষয়টি কেবল দুটি ট্রেনের চালক কক্ষেই সীমাবদ্ধ ছিল; যাত্রীদের সাধারণ বগিতে বা আসনে কোনো ছারপোকা পাওয়া যায়নি।” এছাড়া তাঁদের উচ্চগতির ‘হাই স্পিড ১’ লাইনে কোনো ছারপোকার মেলেনি বলে কর্তৃপক্ষ স্পষ্ট করেছে।

তিনি আরও জানান, ছারপোকার খবর পাওয়া মাত্রই ট্রেন ডিপোতে এনে নিখুঁত পরীক্ষা-নিরীক্ষা ও কীটনাশক প্রয়োগ করা হচ্ছে। পূর্ণ চিকিৎসাবিজ্ঞানসম্মত ও ঝুঁকিমুক্ত পরিবেশ নিশ্চিত করেই কেবল পুনরায় লাইনে নামানো হচ্ছে। পাশাপাশি যাত্রী ও কর্মীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ট্রেন ও স্টেশনগুলোতে জোরদার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

দিকপাল

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ট্রেনের ড্রাইভার ক্যাবে ছারপোকার উপদ্রব: যুক্তরাজ্যে একাধিক রুটে ট্রেন যাত্রা বাতিল

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল