উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করছে বলে অকপটে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমানে তলানিতে থাকা বিনিয়োগে গতি ফেরানো ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। একই সঙ্গে কর ব্যবস্থার ওপর জনগণের হারিয়ে যাওয়া আস্থা ফিরিয়ে আনার আশ্বাসও দেন তিনি।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) আয়োজিত আন্তবিশ্ববিদ্যালয় জাতীয় অর্থনীতিবিষয়ক প্রতিযোগিতা ‘ইকোনথন ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। ইউআইইউর জুনিয়র ইকোনমিস্টস ফোরাম এই প্রতিযোগিতার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করা ছাড়া কর কাঠামোর ওপর জনগণের আস্থা অর্জন করা সম্ভব নয়। দেশের টেকসই উন্নয়ন প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, কাউকে পেছনে ফেলে বা বাইরে রেখে প্রকৃত উন্নয়ন হতে পারে না; তাই সবাইকে সঙ্গে নিয়েই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।
উল্লেখ্য, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২২৪টি দলের নিবন্ধনের মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজনের চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য শেষে বিজয়ী ও রানার্সআপ দলগুলোর হাতে স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রখ্যাত অর্থনীতিবিদ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন