দিকপাল

পেশাদারিত্ব ও জনআস্থা বজায় রেখে সংবাদ পরিবেশনের আহ্বান রাষ্ট্রপতির

সুমাইয়া জাবির
সুমাইয়া জাবির ন্যাশনাল ডেস্ক এডিটর
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ | ০৬:১১ পি এম | প্রিন্ট সংস্করণ

পেশাদারিত্ব ও জনআস্থা বজায় রেখে সংবাদ পরিবেশনের আহ্বান রাষ্ট্রপতির

টেলিভিশন সাংবাদিকদের পেশাদারিত্ব ও জনআস্থা বজায় রেখে দায়িত্ব পালন এবং দেশগঠনে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে গণতান্ত্রিক উত্তরণ ও প্রাতিষ্ঠানিক রূপদানের এই পথচলায় গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)-এর এক প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে দেশের ব্রডকাস্ট সাংবাদিকতা, গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, পেশাগত উন্নয়ন ও নীতিনির্ধারণী বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দীর্ঘ লড়াইয়ে সাংবাদিকদের ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, “ফ্যাসিবাদী শাসনামলে গণমাধ্যমকর্মীদের ওপর যে জুলুম-নির্যাতন চলেছে, সেই দুঃসময়ে আমি আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও সব সময় থাকব।” দেশে রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা আনার ওপর জোর দিয়ে তিনি বলেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের পর নতুন বাংলাদেশ গড়ার যে সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে সংকীর্ণ রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ পরিহার করতে হবে।

গণমাধ্যমের কাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে রাষ্ট্রপতি মন্তব্য করেন, কেবল টেলিভিশনের সংখ্যা বাড়ালেই চলবে না, গুণগত মান নিশ্চিত করা জরুরি। তিনি গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করে বিদ্যমান সমস্যাগুলোর স্থায়ী সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ডিজিটালাইজেশন ও স্বনির্ভরতার মাধ্যমে টেলিভিশন চ্যানেলগুলোকে অর্থনৈতিকভাবে টেকসই করে তুলতে সমন্বিত উদ্যোগের পরামর্শ দেন।

সাক্ষাৎকালে বিজেসির সদস্য সচিব ইলিয়াস হোসেন সংগঠনের কল্যাণমূলক কার্যক্রম তুলে ধরে জানান, বিজেসি মূলত সম্প্রচার সাংবাদিকদের প্রশিক্ষণ, স্বাস্থ্যসহায়তা ও বীমাসহ পেশাগত মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। বিএনপির মহাসচিব থাকাকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কীভাবে বিজেসির পাশে দাঁড়িয়েছিলেন, তা স্মরণ করে তিনি রাষ্ট্রপতির প্রতি বিশেষ ধন্যবাদ জানান। অন্যদিকে, বিজেসি চেয়ারম্যান ফাহিম আহমেদ টেলিভিশন চ্যানেলগুলোর স্বাধীনতা ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি বিজেসির কল্যাণমুখী কর্মকাণ্ডে সহায়তার আশ্বাস দেন এবং সংগঠনটিকে নিজস্ব আয়বৃদ্ধিমূলক কর্মসূচি গ্রহণের পরামর্শ দেন।

সাক্ষাৎকালে বিজেসির প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ট্রাস্টি তালাত মামুন, নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদৌসী মানু, সাইফুল শাহীন, নায়লা পারভীন পিয়া, মাহমুদ হাসান, আজিজুর রহমান কিরণ, শরিফুল ইসলাম খান ও বেলায়েত হোসেন।

আপনার মতামত লিখুন

দিকপাল

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

পেশাদারিত্ব ও জনআস্থা বজায় রেখে সংবাদ পরিবেশনের আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল