শিল্প, কৃষি, সেবা ও অন্যান্য খাতে উৎপাদনশীলতা বৃদ্ধির বিষয়ে দেশজুড়ে সচেতনতা তৈরির লক্ষ্যে আজ শুক্রবার (২ অক্টোবর) ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬’ পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—"উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়।" দিবসটি উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের অধীন জাতীয় উৎপাদনশীলতা সংস্থা (এনপিও) দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ৭:১৫ মিনিটে ঢাকার মিরপুর-১-এ অবস্থিত বিসিআইসি কলেজে একটি বর্ণাঢ্য র্যালি এবং জাতীয় উৎপাদনশীলতা উদ্ভাবন মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প সচিব আব্দুল নাসের খান।
দিবসটি উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে, পণ্যের মান বাড়াতে, উৎপাদন ব্যয় ও অপচয় কমাতে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনশীলতা বৃদ্ধি অপরিহার্য।
এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শিল্প ও সেবা খাতকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন, দক্ষ মানবসম্পদ এবং কার্যকর ব্যবস্থাপনার সমন্বয় ঘটানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন, রোবোটিক্স, ইন্টারনেট অব থিংস (আইওটি), ডাটা অ্যানালিটিক্স এবং ডিজিটাল ম্যানুফ্যাকচারিং সিস্টেম বিশ্বজুড়ে শিল্প খাতকে দ্রুত বদলে দিচ্ছে; তাই বাংলাদেশকে অবশ্যই এ পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হবে।
দিবসটি উদযাপনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, তীব্র বৈশ্বিক প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশের শিল্প ও অর্থনীতির স্থায়িত্ব নিশ্চিত করতে উৎপাদনশীলতা বৃদ্ধি অপরিহার্য। উৎপাদনশীলতাকে কেবল কারখানার উৎপাদন বৃদ্ধি হিসেবে না দেখে শ্রম ও সম্পদের দক্ষ ব্যবহারের মাধ্যমে গুণগত মানের পণ্য ও সেবা তৈরির ওপর জোর দেন তিনি। একই সাথে তিনি প্রযুক্তি, দক্ষতা, সঠিক পরিকল্পনা এবং জবাবদিহিমূলক নেতৃত্বের বিষয়টিতে বিশেষ গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, ২০১১ সালে সরকার ২ অক্টোবরকে ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস’ হিসেবে ঘোষণা করে এবং উৎপাদনশীলতা বৃদ্ধিকে একটি জাতীয় আন্দোলন হিসেবে গ্রহণ করে। এনপিও দীর্ঘদিন ধরে দেশের শিল্প ও সেবা খাতের মানোন্নয়নে প্রশিক্ষণ, গবেষণা, পরামর্শক সেবা ও কারিগরি সহায়তা প্রদান করে আসছে।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন