সংক্রামক রোগ হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে আরও আটজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৫২ জন রোগী।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২২ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০২ জন এবং হামের বিভিন্ন উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২০ জন।
এর আগে শুক্রবার (২ অক্টোবর) হাম ও এর উপসর্গে চার শিশুর মৃত্যু হয়, যার মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত ছিল একজন। ওই ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৪২ জনের শরীরে হামের লক্ষণ ও উপসর্গ দেখা দিয়েছিল।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন