দিকপাল

অরাজকতা রুখে জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রী’র

প্রকাশ : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ | ১২:১৪ পি এম | প্রিন্ট সংস্করণ

অরাজকতা রুখে জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রী’র

ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি নস্যাৎ করতে আবারও হাত মিলিয়ে দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই দুই অপশক্তির বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক ও সচেতন থাকার তাগিদ দিয়েছেন তিনি।  

আজ বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের শিক্ষক-সেবকদের সম্মাননা প্রদান শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, “যারা গুপ্ত রাজনীতি করে কিংবা স্বৈরাচারী শাসনের চর্চা করে, জনগণের ভাগ্য পরিবর্তনে তাদের কোনো সুনির্দিষ্ট কর্মসূচি নেই; তাদের মূল লক্ষ্য কেবল ক্ষমতা দখল।” দেশে নৈরাজ্য সৃষ্টি হলে সরকারের কোনো কল্যাণমুখী উদ্যোগই সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে না উল্লেখ করে তিনি সজাগ থাকার আহ্বান জানান। 

সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির কথা তুলে ধরে তারেক রহমান বলেন, নারীদের নিয়মিত সহায়তা দিতে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের সার, বীজ ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহে কৃষক কার্ড চালু করা হয়েছে। ইতোমধ্যে দেশের এক লাখেরও বেশি কৃষক এই কার্ডের সুবিধা পাচ্ছেন। এসব কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে পুরো বাংলাদেশ সমৃদ্ধশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দলের ‘এক দফা’ দাবির সমালোচনায় প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন—যাঁরা এ ধরনের ডাক দিচ্ছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ বা স্বাস্থ্যসেবা সম্প্রসারণের মতো কোনো জনকল্যাণমূলক এজেন্ডা কি তাঁদের রয়েছে? বিএনপির রাজনীতি সর্বদা জনগণের সরাসরি কল্যাণে নিবেদিত উল্লেখ করে তিনি বন্ধ কল-কারখানা পুনরায় চালু করার প্রত্যয় ব্যক্ত করেন। 

ক্ষমতাচ্যুত স্বৈরাচারী সরকার ও ‘গুপ্ত বাহিনী’র গভীর সম্পর্কের বিষয়ে তারেক রহমান বলেন, ১৯৮৬, ১৯৯১ এবং সাম্প্রতিক সময়গুলোতেও তারা এক হয়ে কাজ করেছে। এদের বিগত দিনের ইতিহাস এবং জনগণের ওপর চালানো দীর্ঘ ১৭ বছরের নিপীড়নের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ৫ আগস্ট গণআন্দোলনের মুখেই জনগণ এই অন্যায়ের জবাব দিয়েছে। 

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

অরাজকতা রুখে জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রী’র

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল