দিকপাল

ইংল্যান্ডের বিপক্ষে শুরু বিশ্বকাপ মিশন, এক নজরে বাংলাদেশের ম্যাচের সূচি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ | ০১:০৫ পি এম | প্রিন্ট সংস্করণ

ইংল্যান্ডের বিপক্ষে শুরু বিশ্বকাপ মিশন, এক নজরে বাংলাদেশের ম্যাচের সূচি

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ঐতিহ্যবাহী ওয়ান্ডারার্স স্টেডিয়ামে। ২০০৩ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুতেই বসবে এবারের শিরোপা নির্ধারণী ম্যাচের আসর। আগামী ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৭ অক্টোবর কেপটাউনের নিউল্যান্ডসে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ভারত। এছাড়া ১০ অক্টোবর ওয়ান্ডারার্সে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তানের বহুল প্রতীক্ষিত ম্যাচ। 

১২টি দল দুই গ্রুপে ভাগ হয়ে এবারের বিশ্বকাপে অংশ নেবে। গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও একটি বাছাইপর্ব পেরিয়ে আসা দল। অন্যদিকে গ্রুপ ‘বি’-তে আয়োজক দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের সঙ্গে রয়েছে বাংলাদেশ এবং অপর একটি বাছাই দল। প্রতিটি গ্রুপের সেরা তিন দল এবং দুই গ্রুপের চতুর্থ স্থানে থাকা দলগুলোর মধ্যে তুলনামূলক ভালো দলটি নিয়ে গঠিত হবে 'সুপার সেভেন' পর্ব। 

বিশ্বকাপে বাংলাদেশের মিশন শুরু হবে ৫ অক্টোবর, নামিবিয়ার উইন্ডহোকে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ পর্বে লাল-সবুজ প্রতিনিধিরা সব মিলিয়ে পাঁচটি ম্যাচ খেলবে।

এক নজরে ২০২৭ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ সূচি:

  • ৫ অক্টোবর: বাংলাদেশ বনাম ইংল্যান্ড (উইন্ডহোক)

  • ১২ অক্টোবর: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড (কুগ্রোম্পো সিটি)

  • ১৬ অক্টোবর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (ডারবান)

  • ১৯ অক্টোবর: বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা (ডারবান)

  • ২৩ অক্টোবর: বাংলাদেশ বনাম বাছাই দল-২ (সেঞ্চুরিয়ন)

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার মোট ১২টি ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আগামী বছরের শুরুতে আয়োজিত ১০ দলের বাছাইপর্ব থেকে মূল পর্বের শেষ দুটি দল চূড়ান্ত হবে।

বিষয় : খেলাধুলা মিরপুর, ঢাকা, শিরোপা, দক্ষিণ আফ্রিকা, চ্যাম্পিয়ন, অস্ট্রেলিয়া, ভারত,

আপনার মতামত লিখুন

দিকপাল

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ইংল্যান্ডের বিপক্ষে শুরু বিশ্বকাপ মিশন, এক নজরে বাংলাদেশের ম্যাচের সূচি

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ঐতিহ্যবাহী ওয়ান্ডারার্স স্টেডিয়ামে। ২০০৩ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুতেই বসবে এবারের শিরোপা নির্ধারণী ম্যাচের আসর। আগামী ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৭ অক্টোবর কেপটাউনের নিউল্যান্ডসে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ভারত। এছাড়া ১০ অক্টোবর ওয়ান্ডারার্সে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তানের বহুল প্রতীক্ষিত ম্যাচ। 

১২টি দল দুই গ্রুপে ভাগ হয়ে এবারের বিশ্বকাপে অংশ নেবে। গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও একটি বাছাইপর্ব পেরিয়ে আসা দল। অন্যদিকে গ্রুপ ‘বি’-তে আয়োজক দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের সঙ্গে রয়েছে বাংলাদেশ এবং অপর একটি বাছাই দল। প্রতিটি গ্রুপের সেরা তিন দল এবং দুই গ্রুপের চতুর্থ স্থানে থাকা দলগুলোর মধ্যে তুলনামূলক ভালো দলটি নিয়ে গঠিত হবে 'সুপার সেভেন' পর্ব। 

বিশ্বকাপে বাংলাদেশের মিশন শুরু হবে ৫ অক্টোবর, নামিবিয়ার উইন্ডহোকে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ পর্বে লাল-সবুজ প্রতিনিধিরা সব মিলিয়ে পাঁচটি ম্যাচ খেলবে।

এক নজরে ২০২৭ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ সূচি:

  • ৫ অক্টোবর: বাংলাদেশ বনাম ইংল্যান্ড (উইন্ডহোক)

  • ১২ অক্টোবর: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড (কুগ্রোম্পো সিটি)

  • ১৬ অক্টোবর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (ডারবান)

  • ১৯ অক্টোবর: বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা (ডারবান)

  • ২৩ অক্টোবর: বাংলাদেশ বনাম বাছাই দল-২ (সেঞ্চুরিয়ন)

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার মোট ১২টি ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আগামী বছরের শুরুতে আয়োজিত ১০ দলের বাছাইপর্ব থেকে মূল পর্বের শেষ দুটি দল চূড়ান্ত হবে।

দিকপাল

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল