সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারকে (১৯) আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় এমপির ব্যক্তিগত গাড়িচালক ও মরিয়মের মামা ওবায়দুর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা গত ২৮ সেপ্টেম্বর সুষ্ঠু তদন্তের স্বার্থে ওবায়দুর রহমানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন। আদালত আসামীকে উপস্থিত রেখে শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেন। এর আগে গত ২৩ সেপ্টেম্বর তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনসংলগ্ন ৫ নম্বর ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই এমপি নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকে হেফাজতে নেয় পুলিশ।
ঘটনার পর দিন ২১ সেপ্টেম্বর মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় দণ্ডবিধির ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেন। এতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তাঁর স্ত্রী মাকসুদা ইসলাম এবং গাড়িচালক ওবায়দুর রহমানকে আসামি করা হয়।
এজাহারে বাদী উল্লেখ করেন, গত জুন মাসে শ্যালক ওবায়দুল রহমানের প্রত্যক্ষ প্ররোচনায় এমপি নজরুলের সঙ্গে তাঁর বড় মেয়ে মরিয়মের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ফ্ল্যাটে নজরুল ও মাকসুদা নানা বিষয় নিয়ে মরিয়মের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। গত ২০ সেপ্টেম্বর বিকেলে ফোন পেয়ে ন্যাম ভবনে গিয়ে মেয়েকে ফ্যান ঝুলন্ত অবস্থায় দেখেন তিনি। লাশ উদ্ধারের সময় বিছানার ওপর একটি সুইসাইড নোটও পাওয়া যায়।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন