উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় রচিত হলো এক নতুন রাজনৈতিক ইতিহাস। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারীকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ। পেশায় আইনজীবী এবং বর্তমান নগর পরিকল্পনামন্ত্রী ৫০ বছর বয়সী ফাতিমা জাহরা এল মানসুরিকে দেশের নতুন সরকারপ্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ফাতিমা জাহরা এল মানসুরির এই নিয়োগকে মরক্কো সহ সমগ্র আরব ও উত্তর আফ্রিকার দেশগুলোর রাজনীতিতে নারীদের ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে একটি বড় মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। রাজতন্ত্র চালিত দেশটিতে এতদিন পর্যন্ত প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ নির্বাহী পদে কোনো নারী আসীন হওয়ার সুযোগ পাননি। নতুন এই দায়িত্বে আসার আগে মানসুরি নগর পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি মারাকেচ শহরের মেয়র হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
প্রশাসনিক দক্ষতা ও আইনি অভিজ্ঞতার কারণে মরক্কোর রাজনৈতিক অঙ্গনে বেশ জনপ্রিয় ফাতিমা জাহরা। রাজা ষষ্ঠ মোহাম্মদ তার ওপর আস্থা রেখে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ায় দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক সাড়া পড়েছে। নতুন প্রধানমন্ত্রী হিসেবে মানসুরি এখন মরক্কোর নতুন মন্ত্রিসভা গঠন এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি, নগর উন্নয়ন ও সামাজিক সংস্কার কার্যক্রম তরান্বিত করার মূল দায়িত্বে থাকবেন।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন