গাজা এবং ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ ও নীতিতে অন্ধ সমর্থন কিংবা সহায়তার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) নিযুক্ত উচ্চপদস্থ কূটনীতিকদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি। এ ধরনের নীতির ফলে ইউরোপীয় দেশগুলোকে চরম ও দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও ভূ-রাজনৈতিক পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছেন তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান প্রধান প্রতিনিধি কাজা কালাসসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্স'-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় আরাঘচি এ প্রতিক্রিয়া জানান।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে সংঘাত ও যুদ্ধাপরাধে পশ্চিমাদের মদদ দেওয়া এক ঐতিহাসিক ও 'মারাত্মক ভুল' কৌশল। বিশেষ করে ন্যাটোর ভূমিকা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করে তিনি সামরিক জোটটির মহাসচিবের উদ্দেশে বলেন, "ক্ষমতাবানের সামনে অন্যায়ভাবে মাথা নত করে কিংবা আত্মসমর্পণমূলক নীতি গ্রহণ করে কখনোই তাদের সন্তুষ্ট করা সম্ভব নয়—ন্যাটো মহাসচিবের এতদিনে এই মৌলিক সত্য অনুধাবন করা উচিত ছিল।"
চলমান গাজা যুদ্ধ এবং ইরানকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেল আবিবের সামরিক প্রস্তুতির মধ্যে ইউরোপের এমন দ্বি-মুখী ভূমিকা নিয়ে তেহরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে তৈরি হওয়া বিশাল কূটনৈতিক ফাঁটলের বিষয়টিকেই নতুুন করে সামনে নিয়ে এল আরাঘচির এই কঠোর প্রতিক্রিয়া।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন