দিকপাল

পাকিস্তানে ভয়াবহ জ্বালানি সংকট: বিয়েতে ‘এক পদে’র বেশি খাবারে নিষেধাজ্ঞা!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১০:২০ এ এম | প্রিন্ট সংস্করণ

পাকিস্তানে ভয়াবহ জ্বালানি সংকট: বিয়েতে ‘এক পদে’র বেশি খাবারে নিষেধাজ্ঞা!

পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির জের ধরে ভয়াবহ জ্বালানি সংকটে পড়েছে পাকিস্তান। চরম অর্থনৈতিক মন্দা ও জ্বালানি ঘাটতি সামাল দিতে কোভিড লকডাউনের মতোই একগুচ্ছ কঠোর কৃচ্ছ্রসাধন নীতি ঘোষণা করেছে দেশটির শেহবাজ শরিফ সরকার। নতুন সরকারি গাড়ি কেনা সম্পূর্ণ নিষিদ্ধ করার পাশাপাশি বিয়ের অনুষ্ঠানে কেবল একটি মাত্র পদ পরিবেশন এবং সরকারি কর্মকর্তাদের সব ধরনের বিদেশ সফরে তিন মাসের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে

বৃহস্পতিবার ইসলামাবাদে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এসব সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান। তিনি স্পষ্ট করেন যে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে বাড়ায় দেশে চরম মূল্যস্ফীতি দেখা দিয়েছে। এ অবস্থায় সাধারণ জনগণের ওপর বাড়তি চাপ না দিয়ে সরকার ও উচ্চবিত্তদেরই আগে ত্যাগ স্বীকার করতে হবে

ঘোষিত জরুরি নির্দেশনা অনুযায়ী, জরুরি সেবা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাদে সব সরকারি গাড়ির জ্বালানি বরাদ্দ তাৎক্ষণিকভাবে ৫০ শতাংশ কমানো হয়েছে। একই সঙ্গে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার ওপর পূর্ণ নিষেধাজ্ঞা বলবৎ করা হয়েছে এবং সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর তিন মাসের জন্য বন্ধ রাখা হয়েছে (জরুরি প্রয়োজনে বাধ্যতামূলক ইকোনমি ক্লাসে সফর করতে হবে)। বিদ্যুৎ ও জ্বালানি বাঁচাতে রাত ৯টার মধ্যে সব দোকানপাট ও শপিং মল এবং রাত ১০টার মধ্যে বিয়ের হল বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিয়ের অনুষ্ঠানে সর্বোচ্চ এক পদের খাবার পরিবেশনের অনুমতি দেওয়া হয়েছে

উল্লেখ্য, পাকিস্তান তাদের প্রয়োজনীয় অপরিশোধিত তেলের ৮৫ শতাংশের বেশি সৌদি আরব ও আরব আমিরাত থেকে আমদানি করে থাকে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়া এবং সৌদি পাইপলাইনে ড্রোন হামলার কারণে দেশটির সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। এর ফলে ১৮ সেপ্টেম্বর নাগাদ প্রতি লিটার পেট্রোলের দাম বেড়ে ৩৬০.৭৯ রুপি এবং হাই-স্পিড ডিজেলের দাম ৪২৪.৬২ রুপিতে পৌঁছালে চরম ক্ষোভের মুখে সরকার এসব নজিরবিহীন কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়

আপনার মতামত লিখুন

দিকপাল

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানে ভয়াবহ জ্বালানি সংকট: বিয়েতে ‘এক পদে’র বেশি খাবারে নিষেধাজ্ঞা!

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: কাদির নোমান
সম্পাদক: আল জাবিরী
প্রকাশক: মু. আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল